চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাথাম কী তবে মনস্তাত্ত্বিক খেলায় মাতলেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 08, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার কনওয়ে ল্যাথাম মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চের উইকেটে থাকবে ঘাসের আস্তর, মিলবে বিস্তর সুইং-বাউন্স। দলের বাইরে থাকা সাকিব হয়ে ক্যারিয়ারের শেষ টেস্টে নামার অপেক্ষারত টেলর, হ্যাগলি ওভালের পরিসংখ্যানও— সবকিছু বলছে উইকেট পেস সহায়ক হবে, হার-জিতে ব্যবধান গড়ে দিতে পারে টস। সেখানে টম ল্যাথামের একেবারে গা ছাড়া ভাব। স্বাগতিক অধিনায়কের মতে, হ্যাগলি ওভালে টস গুরুত্বপূর্ণ হবে না একদমই।

সবুজ উইকেটে টেস্টের প্রথমদিন কতটা ভূমিকা রাখে, তা ল্যাথামের অজানা থাকার কথা নয়। এমন উইকেটে যেকোনো দলই গতি ও মুভমেন্টের সাহায্য নিয়ে প্রতিপক্ষকে অল্পতে বেধে রাখতে চাইবে। দ্বিতীয় ও তৃতীয় দিনে নিজেরা ব্যাটিং করতে চাইবে।

টাইগারদের প্রধান কোচ সংবাদ সম্মেলনে রাখঢাক না রেখেই জানিয়েছেন, টস জিতলে তিনি বোলিং নেয়ার পক্ষে। সেখানে সাউদি-বোল্ট-জেমিসনের মতো দুর্দান্ত এক পেস আক্রমণ নিয়ে ল্যাথাম কিনা চাইছেন অন্যকিছু, বলছেন টস আলোচ্য কোনো বিষয়ই নয়। তিনি কি তবে মনস্তাত্ত্বিক খেলায় মাতলেন?

কেন উইলিয়ামসনের অনুপস্থিতে কিউইদের নেতৃত্বে আসা ল্যাথাম ম্যাচের আগেরদিন বলেছেন, ‘প্রায় সব দল এখানে টস জিতে বল নেয়। কিন্তু বর্তমানে আমার মনে হয় টস জয় ম্যাচ জয়ের ভাগ্য তৈরি করে দেয় না।’

অথচ এই উইকেট বোলারদের ‘জিভে পানি আনার মতো’ বলে মনে করেন তার দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার রস টেলর। ক্রাইস্টচার্চে শুরুর নতুন বলে যেকোনো পেসারই আধিপত্য রাখবেন বাইশ গজে, পরিসংখ্যানও বলছে সেটাই।

হ্যাগলি ওভালে গত ১০ ম্যাচে আগে বোলিংয়ের সুবিধা নেয়া দল জিতেছে ৯ ম্যাচে। এমন অবস্থায় ল্যাথামের মনে হচ্ছে হ্যাগলিতে টস ভাগ্য তৈরি করবে না! ব্যাপারটা বিস্মিত হওয়ার মতোই।

মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সুবিধাটা তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও টস গড়ে দিতে পারে ব্যবধান। টাইগারদের প্রধান কোচ ডমিঙ্গোও মনে করেন সেটাই।

‘আমি মনে করি, ক্রাইস্টচার্চে টস অনেক গুরুত্বপূর্ণ হবে। এখানে গত ১০ ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে মাত্র একটি ম্যাচ। প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। নতুন বল ব্যবহারের জন্য প্রথমদিন অনেক গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড টস জিতলে বোলিং করতে চাইবে, আমরাও চাইব। এখানে টস অনেক গুরুত্বপূর্ণ হবে।’

ম্যাচের আগেরদিন দেখা যাচ্ছে কেবল ল্যাথাম ছাড়া বাকিরা টসকে গুরুত্বপূর্ণ মনে করছেন। ক্রাইস্টচার্চের প্রথমদিনের সকালে আগে বোলিংয়ের কথা বলছেন। ল্যাথাম কি তবে মনস্তাত্ত্বিক খেলা খেলে রাখলেন, যাতে টস জিতলে বাংলাদেশ দলপতি মুমিনুল হক ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত হন?

Tags: ক্রাইস্টচার্চটেলরডমিঙ্গোমাউন্ট মঙ্গুনুইলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

মেহজাবীনের বন্দী জীবন!

Next Post

কাজী হায়াৎ বললেন, ‘এখন বেশ ভালো আছি’

Next Post
নেতা মোশাররফ হোসেনের ছবি, তিনি একটি আলোচনাসভায় বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী হায়াৎ বললেন, ‘এখন বেশ ভালো আছি’

সেলিনা হায়াত আইভী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈমুর আলমকে প্রার্থী শামীম ওসমান করেছেন: সেলিনা হায়াত আইভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT