চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের যক্ষ্মা সচেতনতায় রাজশাহীতে পুতুল নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 07, জানুয়ারি 2022
in বিনোদন
A A
রাজশাহীতে শিশুদের জন্য পুতুল নাটক অনুষ্ঠিত, দর্শকদের উপভোগ্য পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতুল নাটকের মধ্য দিয়ে রাজশাহীতে যক্ষ্মার ব্যাপারে শিশুদের সচেতন করছে ‘জলপুতুল পাপেটস’। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজশাহী মহানগরীর গোলজারবাগ স্কুল মাঠ, বুলনপুর বটতলা এবং পুলিশ লাইনস সংলগ্ন শ্রীরামপুর টি-বাঁধে এই নাটক প্রদর্শন করা হয়।

পুতুল নাটকের পাশাপাশি ঐতিহ্যবাহী গম্ভীরা গানও অনুষ্ঠিত হয়। টি-বাঁধে পুতুল নাটক প্রদর্শনের সময় দেখা যায়, নারী-পুরুষ ও শিশুরা অনেক উৎসাহ নিয়ে তা উপভোগ করছে। নাটকের সংলাপ করা হয়েছে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী গম্ভীরা দিয়ে। ঢাকা থেকে আসা ১৫ জন এবং রাজশাহীর ১০ জনের একটি টিম এই সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের প্রথমপর্বে শিশুদের নিয়ে থাকছে ২০ মিনিটের একটি কর্মশালা। তারপরই অনুষ্ঠিত হচ্ছে ২৫ মিনিটের পুতুল নাটক। এখানে থাকছে কফ পরীক্ষা এবং চিকিৎসা সেবা নেওয়ারও সুযোগ। শিশুদের যক্ষ্মা এবং বয়োঃসন্ধিকালীন বিভিন্ন রোগ-বালাই থেকে তাদের মুক্ত রাখাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। রাজশাহী টি-বাঁধে সচেতনতামূলক এ নাটক প্রদর্শনের সময় প্রকল্পের পরিচালক সাইফুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক আসিফ চৌধুরী, প্রকল্প সমন্বয়ক শাহীন সাইদুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি’র আওতায় পাইলট প্রকল্প হিসেবে বৃহস্পতিবার থেকে রাজশাহীতে এ কার্যক্রম শুরু হয়েছে। ১২ দিনে মোট ৩০টি স্থানে এই পুতুল নাটক প্রদর্শন করা হবে। এতে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)। পরিচালনা করছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

গানের সুর আর ছন্দে জানানো হয়- শিশুরাও যক্ষ্মায় আক্রান্ত হয়। কিন্তু বিষয়টি অনেকেরই জানা নেই। তাই শিশুরা যক্ষ্মায় ভুগলেও বিষয়টি এখনো ভীষণভাবে উপেক্ষিত। এজন্য শিশুদের মধ্যে এই রোগের লক্ষণ ও উপসর্গ সম্পর্কে অভিভাবকসহ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। শিশুদের যক্ষ্মা পরীক্ষার বিষয়ে অভিভাবকদের উদ্বুদ্ধকরণ ও যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় নেওয়ার প্রয়োজনীয়তার বিষয়গুলোতে আলোকপাত করা জরুরি।

এ লক্ষ্যে ৫ জানুয়ারি জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইডি’স অ্যালায়েন্স ফর কমব্যাটিং টিবি ইন বাংলাদেশ (এসিটিবি) কার্যক্রম রাজশাহীতে পুতুল নাটক ও ঐতিহ্যবাহী গম্ভীরা গানের মাধ্যমে শিশুদের যক্ষ্মা বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে।

Tags: নাটকপুতুল নাটকযক্ষ্মারাজশাহীলিড বিনোদন
Previous Post

জোকোভিচের সাথে ‘অপরাধীর’ মতো আচরণ করছে অস্ট্রেলিয়া

Next Post

সপরিবারে করোনাক্রান্ত সোহম, বনি আইসোলেশনে

Next Post
সোহম ও বনি করোনাক্রান্ত, আইসোলেশনে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সপরিবারে করোনাক্রান্ত সোহম, বনি আইসোলেশনে

বাংলাদেশ ন্যাপের পতাকা ও লোগো, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে বাংলাদেশ ন্যাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT