চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ত্রিশালে লাশ উদ্ধার, আটক ১জন

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
4:45 অপরাহ্ন 06, জানুয়ারি 2022
in জনপদ, ময়মনসিংহ
A A
ত্রিশালে লাশ উদ্ধার, আটক ১জন, পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে মস্তকবিহীন অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় জড়িত এক আসামীকে আটক করেছে র‌্যাব-১৪। আটককৃত আসামীর স্বীকারোক্তি অনুযায়ী নিহত নারীর খণ্ডিত মস্তক উদ্ধার করে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর উইং কমান্ডার রোকন উজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২ জানুয়ারি ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের কাঁটাখালি গ্রামে থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর মস্তকবিহীন লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে র‍্যাব-১৪ এ মামলার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত সেলিম নামে একজনের সম্পৃক্ততা নিশ্চিত করে। পরে র‌্যাব অভিযান চালিয়ে ৫ জানুয়ারি রাতে ত্রিশাল উপজেলার কাটাখালি গ্রামের আব্দুল খালেকের ছেলে সেলিম মল্লিক (৩০) কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সেলিম এই নির্মম হত্যাকাণ্ডটি কিভাবে ঘটিয়েছে তা স্বীকার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ৬ জানুয়ারি র‍্যাব সদস্যরা খণ্ডিত মস্তকটিও উদ্ধার করে।

আসামী সেলিম স্বীকারোক্তিতে জানায়, নিহত নারী সুলতানা বেগমের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার চেংমারী গ্রামে। সুলতানা চাকুরী সূত্রে গাজীপুরে বাস করত। তার সাথে প্রথমে মোবাইল ফোনে কথা হয় ও পরে প্রেমের সম্পর্ক হয়। প্রায়ই তারা একে অপরের সাথে দেখা করতেন। একপর্যায়ে সুলতানা তাকে বিয়ের জন্যে চাপ দিলে সেলিম সুলতানাকে পরিকল্পিতভাবে হত্যা করে।

 

Previous Post

বিসিএল: শুভাগত’র দুর্দান্ত সেঞ্চুরিতে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল

Next Post

যমুনা টিভির শাখা অফিসে আগুন

Next Post
যমুনা টিভির শাখা অফিসে আগুন লাগার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যমুনা টিভির শাখা অফিসে আগুন

অজিরা ব্যাটিং করছেন, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খাজার কামব্যাক সেঞ্চুরিতে চালকের আসনে অজিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT