চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ছে করোনা, অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে সিনেমা হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 05, জানুয়ারি 2022
in বিনোদন
A A
সিনেমা হলের সামনে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: অনিক মুস্তাফা আনোয়ার

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ ছড়াচ্ছে বাংলাদেশে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন এই ভ্যারিয়েন্টটি নিয়ে তৎপর স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর দেশব্যাপী ১৫টি নির্দেশনা দিয়েছে।

এই নির্দেশনার ৫ নং-এ বলা হয়েছে, ‘সিনেমা হলে অর্ধেক বা কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।’

নির্দেশনায় পরিষ্কারভাবে উল্লেখ আছে, সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি) ধারণ ক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে। যারা অংশগ্রহণ করবে প্রত্যেকের স্বাস্থবিধি নিশ্চিত করতে হবে।

এদিকে, সিনেমা হলে অর্ধেক বা কম সংখ্যক লোক অংশগ্রহণের সরকারী প্রজ্ঞাপনের বিষয়ে সিনেমা হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল চ্যানেল আই অনলাইনকে বলেন, সরকারী প্রজ্ঞাপন মৌখিকভাবে জেনেছি। এ বিষয়ে বৃহস্পতিবার সব হল মালিকদের বিষয়টি চিঠি যোগে জানানো হবে।

তিনি বলেন, সরকারীভাবে যে নির্দেশনা প্রদান করা হয়েছে সেভাবেই সিনেমা হল চলবে।

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রজ্ঞাপনের বিষয়টি শুনেছি। সরকারী নিয়ম মেনে রবিবার থেকে স্টার সিনেপ্লেক্সে অর্ধেক বা কম সংখ্যক লোক প্রতিটি শোতে সিনেমা দেখতে পারবে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ জানুয়ারি) সিয়াম-পূজার ‘শান’ সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। রংপুর ও গাজীপুরের সিনেমাটি মুক্তির পোস্টার প্রচার করা হলেও তা নামিয়ে ফেলা হচ্ছে। পরিবেশনার দায়িত্বে থাকা জাজ মাল্টিমিডিয়া থেকে সিনেমা হলগুলোকে এমনটাই জানানো হয়েছে।

বুধবার বিকেলে ‘শান’র পরিচালক এম রাহিম জানান, করোনা সংক্রমণ নিয়ে নতুন করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই অবস্থায় শুক্রবার সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না।

Tags: করোনাজনসমাবেশবিনোদন কেন্দ্ররিসোর্টলিড বিনোদনসিনেমা হলসিয়াম
Previous Post

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধে সরকারের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস

Next Post

করোনামুক্ত হয়ে প্যারিসে ফিরেছেন মেসি

Next Post
মেসি প্যারিসে ফিরেছেন, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনামুক্ত হয়ে প্যারিসে ফিরেছেন মেসি

প্রেমিক যুগল জলরাশিতে কিস করছে, প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে ভক্তদের ‘চমক’ দিলেন দীপিকা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT