চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের কাছে এমনকিছুর আশাতেই ছিলেন অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:34 পূর্বাহ্ন 05, জানুয়ারি 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাঠে জয়ের উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা গড়ন, অসাধারণ ফিটনেস, দুর্দান্ত গতি। সব থাকার পরও প্রত্যাশার দাবি মেটাতে পারছিলেন না পেসার ইবাদত হোসেন। তবে সক্ষমতা নিয়ে সংশয় ছিল না কখনোই। টেস্ট অধিনায়ক মুমিনুল হক বিশ্বাস রেখেছিলেন ইবাদতের প্রতি। দেরিতে হলেও আস্থার প্রতিদান দিয়েছেন পেসার হান্ট থেকে উঠে আসা তরুণ।

দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে দুইশর আগেই গুটিয়ে ফেলে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রেখেছেন ইবাদত। হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল জানালেন, দীর্ঘদিন ধরেই ইবাদতের এমন বোলিং দেখার প্রতীক্ষায় ছিলেন।

‘গত ২-৩ বছরে সে (ইবাদত) সত্যিই কঠোর পরিশ্রম করেছে। সে বিমানবাহিনী থেকে এসেছে, আগে ভলিবল খেলোয়াড় ছিল। আমাদের বোলিং কোচ ও সাপোর্ট স্টাফ ওর সঙ্গে অনেক কাজ করেছে। সে সত্যিই ভালো করেছে। ঠিক জায়গায় বল রেখেছে। অবিশ্বাস্য স্পেল ছিল। ওর কাছ থেকে এমনকিছু আমরা অনেকদিন ধরেই আশা করছিলাম।’

‘আপনারা (সাংবাদিকদের) সবসময় পুশ করতেন কেনো পেস বোলার খেলান না। বিদেশে গেলে খেলান, দেশে খেলান না। কমন প্রশ্ন। পেস বোলাররা যত ম্যাচ খেলবে তত পরিপক্ব হবে। আমার মনে হয় ওর জায়গায় দুই বছর ধরে টানা অনেকগুলো টেস্ট ম্যাচ খেলেছে, সেই সাথে বোলিং কোচের উন্নতির পেছনে কিছুটা অবদান রয়েছে। কার বেশি অবদান ইবাদত নিজে ভালো বলতে পারবে।’ বলেন মুমিনুল।

Tags: ইবাদতলিড স্পোর্টস
Previous Post

এই জয় অনুপ্রেরণাদায়ী, অবিশ্বাস্য অর্জন, সুদূরপ্রসারী প্রভাব রাখবে

Next Post

ইবাদত-তাসকিন-শরিফুল, পেসত্রয়ীর অনন্য রেকর্ড

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদত-তাসকিন-শরিফুল, পেসত্রয়ীর অনন্য রেকর্ড

ক্রিস ইভানসের ছবি, এক পুরুষের পোর্ট্রেট, হালকা হাসি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিন কেলির চরিত্রে অভিনয় করবেন ক্রিস ইভানস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT