চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বি’ দলের ৯ জনকে নিয়ে মায়োর্কায় যাচ্ছেন জাভি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 02, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল কোচ জাভিরের ছবি, তিনি মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা জেঁকে বসেছে বার্সেলোনার স্কোয়াডে। বাদ যায়নি কোচ জাভি হার্নান্দেজও। একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। এরমাঝেই রাতে রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ। যেখানে ‘বি’ দলের ৯ ফুটবলারকে নিতে বাধ্য হয়েছেন বার্সা কোচ।

লা লিগায় ২০২১ সময়টা ভালো যায়নি বার্সার। নতুন বছরের শুরুটা দুর্দান্ত হওয়ার প্রত্যাশা জাভির। সেখানে মাঠের চেয়ে মাঠের বাইরের বিষয়েই বেশি ভাবতে হচ্ছে তাকে।

মহামারী ভাইরাস আক্রান্ত হয়ে দলে নেই সার্জিনো ডেস্ত, ফিলিপে কৌতিনহো, জর্ডি আলবা, আলেজান্দ্রো বলদে, এজ আবদে, উসমানে ডেম্বেলে, দানি আলভেজের মতো তারকারা। জাভি নিজে আক্রান্ত। চোটে নেই আনসু ফাতি, পেদ্রি, মেমফিস ডিপাই, মার্টিন ব্র্যাথওয়েট, সার্জিও রবের্তো। দল সাজাতে তাই ‘বি’ দলই ভরসা।

মায়োর্কার বিপক্ষের সুযোগ পাচ্ছেন টের স্টেগেন, পিকে, আরাউজো, রিকি পুইগ, নেতো, লেংলেট, ডি জং, ডি ইয়ং, মিনগুয়েজা, উমতিতি, এরিক গার্সিয়া, ইনাকি পেনা, নিকো, জুটলা, আলভারো স্যাঞ্জো , কোমাস, ইলিয়াস, গুইলেম, ইস্তানিস, লুকাস ডি ভেগা এবং মিকা মারমল।

ম্যাচের আগে বার্সা কোচ দাবি করেছেন মায়োর্কা তাকে অনুরোধ করেছে খেলা পরিত্যক্ত করতে। পরে অবশ্য মায়োর্কা অস্বীকার করেছে জাভির কথা। ফলাফল, রোববার রাতে ম্যাচ মাঠে গড়াবে।

‘মায়োর্কা ম্যাচ বাতিল করতে অনুরোধ জানিয়েছিল। এতগুলো ফুটবলার অনুপস্থিত থাকায় এরকম করতে হচ্ছে। এটা কোনো অজুহাত নয়। এই মুহূর্তে এটাই বাস্তবতা।’ বলেন জাভি।

উত্তরে লুইস গার্সিয়া প্লাজা বলেছেন, ‘আমাদের দলে সব থেকে বেশি অনুপস্থিত ফুটবলার রয়েছে। কিন্তু আমরা ম্যাচ পণ্ড করার কথা ভাবতে পারি না। বার্সারও আমাদের মতোই অবস্থা। তাদের অনেক তারকারই আমাদের সাথে শুরু করবে। আমরা তাই ম্যাচ পণ্ড চাই না। নিয়মিত ফুটবলারের সঙ্কট থাকায় কে জিতবে এখানে সেটা মুখ্য নয়।’

Tags: জাভিবার্সেলোনামায়োর্কালা লিগালিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস

Next Post

করোনায় আক্রান্ত হয়েছেন সৃজিত

Next Post
সৃজিতের করোনায় আক্রান্ত হওয়ার ছবি, তিনি হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত হয়েছেন সৃজিত

বাংলাদেশ ক্রিকেটার উইকেটের সামনে ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের দৃঢ়তায় লিডের স্বপ্ন বুনছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT