চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মারুফকে বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 30, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
কাজী হায়াৎ ভোট শেষে ভোটারদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র পরিচালক হিসেবে গত ৪২ বছর ধরে কাজ করছেন কাজী হায়াৎ। চার দশকের বেশী সময়ের ক্যারিয়ারে কিংবদন্তী এই চিত্রপরিচালক উপহার দিয়েছেন দায়ী কে, যন্ত্রণা, দাঙ্গা, লুটতরাজ, আম্মাজান, কষ্ট, বর্তমান, ইতিহাস, বীরের মতো সিনেমা।

এই সময়ে এসে কাজী হায়াত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ১৫ বছর আগে তার প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। বছর দুয়েক আগে আমেরিকায় চিকিৎসা নিতে গিয়েছিলেন কাজী হায়াৎ। মাঝখানে কিছুটা সুস্থ হলেও বর্তমানে খুব ভালো নেই তিনি। গেল সপ্তাহেও হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে রিং পরানো ছয়টি।

কাজী হায়াতের কথা, ‘ঢাকার বড় একটি হাসতাপাতের ডাক্তার বলেছেন তাদের কিছুই করার নেই। আল্লাহ ভরসা। কাজেই সবাই আমার জন্য দোয়া করবেন। যতদিন বাঁচব সিনেমার সঙ্গে থাকবো। এই সিনেমাই আজকে আমাকে কাজী হায়াৎ বানিয়েছে।’

অসুস্থ শরীর নিয়েও বুধবার এফডিসিতে পরিচালক সমিতির ৪০ বছর পূর্তিতে এসেছিলেন কাজী হায়াৎ। ৭৪ বছর বয়সী বর্ষীয়ান এই চিত্রপরিচালক আবেগতাড়িত কণ্ঠে বলেন, মারুফকে (ছেলে) বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে। দাফন হবে নিজের গ্রামে।

কাজী হায়াত বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫০ বছর এবং আমি চলচ্চিত্র পরিচালনা করছি ৪২ বছর। এই ৪২ বছরে আমি ৫০টি মুক্তিপ্রাপ্ত সিনেমার পরিচালক। এরমধ্যে সেন্সর বোর্ড থেকে আমার ২৬ টি সিনেমা নিষিদ্ধ করতে চেয়েছিল। তখন ছুটে এসেছিলাম পরিচালক সমিতিতে। এই সমিতি আমার পক্ষে অনেক সময় এগিয়ে গেছে। আমি সিনেমাগুলো মুক্তি দিতে পেরেছি।

কাজী হায়াতের পরিচালনায় সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। সুপারস্টার শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’র ব্যানারে ২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছিল। বর্তমানে সরকারী অনুদানে ‘জয় বাংলা’ নামে একটি সিনেমা পরিচালনা করছেন কাজী হায়াৎ। মুনতাসির মামুনের উপন্যাস অবলম্বনে সিনেমাটির বেশীরভাগ শুটিং শেষ।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের পূর্বের সময় থেকে একাত্তরের ১৬ ডিসেম্বরের দিন পর্যন্ত সময় উঠে আসছে কাজী হায়াতের ‘জয় বাংলা’ সিনেমায়।

Tags: আম্মাজানইতিহাসকষ্টকাজী হায়াৎদাঙ্গাবর্তমানবীরযন্ত্রণালিড বিনোদন
Previous Post

এবার ঘরে বসেই দেখা যাচ্ছে ‘পদ্মাপূরাণ’

Next Post

অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Next Post
সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণকারী সেনা সদস্য ও অসহায় মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের ডিডব্লিউ একাডেমি মেন্টরশিপের অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সাংবাদিক ও শিক্ষার্থীদের নিয়ে ডিডব্লিউ একাডেমি মেন্টরশিপের যাত্রা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT