চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:49 পূর্বাহ্ন 28, ডিসেম্বর 2021
in কক্সবাজার, জনপদ
A A
চ্যানেল আই অনলাইন লোগো ও হাতকড়া, বাংলাদেশের সংবাদ ও তথ্যের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জলদস্যুকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে এক নলা একটি বন্দুক ও ধারালো রামদা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে এ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন , সোনাদিয়া পশ্চিম পাড়ার মাহমুদুল হকের ছেলে মো. রাসেল (৩২), মাতারবাড়ি ইউনিয়নের নুরুল হোসনের ছেলে ওয়াজ উদ্দীন (২৭), আবুল হোসনের ছেলে মো. সাগর (২৫),আবুল হোসনের ছেলে আবদুল মালেক (৩৫), নাজিরের টেক এলাকার মিয়া হোসনের ছেলে রোহিঙ্গা শহিদ (২৩)।

বঙ্গোপসাগরের কক্সবাজার এলাকায় জলদস্যুতা ফের বেড়েছে বলে অভিযোগ জেলেদের। গত একমাস ধরে মাছ ধরে ফেরা কিংবা মাছ ধরার ফিশিং ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। সবচেয়ে বেশি ডাকাতির শিকার হচ্ছে মহেশখালী-কুতুবদিয়া উপকূলের ট্রলারসমূহ। জলদস্যুরা সোনাদিয়া চ্যানেলসহ সাগরের বিভিন্ন পয়েন্টে ডাকাতি করে আসছিলো।

সর্বশেষ গত ২৪ ডিসেম্বর কুতুবজুমের ঘটিভাঙ্গার আমির হোসেনের মালিকাধীন এফবি মায়ের দোয়াসহ ৪টি ট্রলারে ডাকাতি করে ১৫ জন জেলেকে আহত করে জলদস্যুরা। এ ঘটনার পর থেকে পুলিশ ও কোস্টর্গাড নিয়মিত তল্লাশীর পাশাপাশি বিভিন্ন পয়েন্টে অভিযান জারি রেখেছে।

এদিকে, সোনাদিয়ার বাসিন্দাদের দাবী মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কিছু লোকজন সোনাদিয়া আশ্রয় নিয়ে সাগরে ডাকাতিসহ বিভিন্ন অপর্কম করছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হলে সাগর নিরাপদ থাকবে।

কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার ইউপি সদস্য একরাম মিয়া দাবি করেন: আটককৃতরা জলদস্যু। তাদের রিমান্ডে নিয়ে গেলে আরো সঠিক তথ্য বের হয়ে আসবে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে: সোনদিয়াসহ উপকূলের সব চ্যানেলে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ‘জেলেদের জন্য সাগর নিরাপদ রাখতে জলদস্যুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে’ বলে উল্লেখ করেছেন মহেশখালী থানার ওসি আব্দুল হাই।

Tags: কক্সবাজারমহেশখালী
Previous Post

রাজধানীর কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

Next Post

তলানির নিউক্যাসলকে হারাতে পারলেন না রোনালদোরা

Next Post
ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে, রোনালদোসহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

তলানির নিউক্যাসলকে হারাতে পারলেন না রোনালদোরা

মাদার তেরেসার দাতব্যের জন্য বিদেশি সহায়তা সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদার তেরেসা দাতব্যের বিদেশি সহায়তা একাউন্ট স্থগিত করেছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT