চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গফরগাঁওয়ে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 26, ডিসেম্বর 2021
in শিল্প সাহিত্য
A A
বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মহান মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক পটভূমি’ শীর্ষক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন করেছে গফরগাঁও সাহিত্য সংসদ।

এ উপলক্ষ্যে ২৬ ডিসেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৫ টায় স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানমালা আয়োজন করা হয়। সংগঠনের আহ্বায়ক সারোয়ার জাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট সাইফুস সালেহীনের পরিচালনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কথাসাহিত্য কেন্দ্রের সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সিপিবি গফরগাঁও উপজেলার সাবেক সভাপতি আজিম উদ্দিন মাস্টার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কে এম এহসান, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন, উদীচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মো. ফারুকী, চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু , খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান মিন্টু, খায়রল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা খাতুন ।

মূখ্য আলোচক ফাইজুস সালেহীন মহান মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক পটভূমি নির্মাণকারী লেখক, কবি, সাংবাদিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের অবদান স্মরণ করে বলেন, বাঙালির হাজার বছরের সংগ্রাম-সাধনার উপসংহার হলো স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাই বাঙালির শ্রেষ্ঠ অর্জন। আর এই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পটভূমি ও ভাবাদর্শিক চেতনা নির্মিত হয়েছে মূলত সাহিত্যিক- সাংস্কৃতিক তথা বুদ্ধিবৃত্তিক সংগ্রামের মাধ্যমে। বুদ্ধিবৃত্তিক এই সংগ্রাম জোরদার করেই মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ নিপীড়ন মুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সুখী – সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

Tags: গফরগাঁওপুরস্কারবিজয় দিবসমুক্তিযুদ্ধমুজিববর্ষসাহিত্যসাহিত্য সংসদ
Previous Post

‘অদ্ভুত’ কারণে এটিপি কাপে খেলবেন না জোকোভিচ

Next Post

কক্সবাজারে আবাসিক হোটেলে এক ছাত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

Next Post
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে আবাসিক হোটেলে এক ছাত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

তথ্যমন্ত্রী নদ-নদী রক্ষা বিষয়ক আলোচনা সভায় বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নদ-নদী রক্ষা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT