চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের মাস্ক পরার অনুরোধ গার্দিওলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:19 অপরাহ্ন 27, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বিনা মাস্ক পরা ব্যক্তির মুখে মাস্ক পরার অনুরোধ গার্দিওলার. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ ইস্যুতে রোববারও মাঠে গড়ায়নি একাধিক ম্যাচ। হচ্ছে না অ্যাস্টন ভিলা-লিডসের খেলা। কয়েক সপ্তাহে স্থগিত ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে। ভাইরাসে আক্রান্ত হচ্ছেন খেলোয়াড়-কোচসহ অনেকে। এমন অবস্থায় দর্শকদের স্টেডিয়ামে মাস্ক পরে আসার অনুরোধ জানিয়েছেন পেপ গার্দিওলা।

ম্যানচেস্টার সিটি বস করোনার এমন ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়েও মানুষের মাস্ক পরতে অনীহা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। করোনা দমিয়ে রাখতে সামাজিক দূরত্ব ও মাস্ক পরার অনুরোধ করেছেন সেজন্য। বলেছেন, ফুটবলের ভবিষ্যৎ হুমকির কথাও।

‘দর্শকসহ এবং দর্শক ছাড়া মাঠে খেলার অনুভূতি চিন্তাও করতে পারবেন না।’ গার্দিওলা বলেছেন, ‘ফুটবলে অর্থনীতি এবং সম্প্রচারকারীদের জন্য আমাদের দর্শকহীন মাঠেই খেলতে হচ্ছে। আপনাদের জন্য আমরা খেলা চালিয়ে যাচ্ছি এবং নিয়মিত বেতনও পাচ্ছি, এজন্য ধন্যবাদ।’

‘আশা করি দ্বিতীয়বার এমন ঘটবে না। কিন্তু করোনা সংক্রমণ বিশ্বব্যাপী বেড়ে চলছে। সংক্রমিত লোকেরা স্টেডিয়ামে আসতে পারে, করোনা ছড়াতে পারে।’

গার্দিওলা বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘কিছু লোক আছে যারা মাস্ক না পরেই মাঠে ঢুকছে, তাদের এমন কাণ্ড আমাকে অবাক করে। লোকজন ভ্যাক্সিন নিচ্ছে, বুস্টার ডোজ পাচ্ছে, কিন্তু সামাজিক দূরত্ব ও মাস্ক পরছে না। নিজেকে, পরিবারকে এবং সমাজকে রক্ষা করতে মাস্ক পরা গুরুত্বপূর্ণ।’

মাস্ক পরার প্রয়োজনীয়তা জানিয়ে সিটি বস বলেছেন, ‘আমি বিজ্ঞানী কিংবা ডাক্তার নই, আমি তাদের উপর আস্থা রাখছি। তারা আমার থেকে বেশি জানে। সামাজিক দূরত্ব ও স্যানিটাইজারের মতো মাস্ক পরাও গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মাস্ক পরি। নাহলে বাজে সময় আসতেই থাকবে।’

Tags: ইপিএল-২০২১ইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানসিটিলিডস
Previous Post

মুক্তির দিনেই রেকর্ড গড়লো ‘আতরাঙ্গি রে’!

Next Post

বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

Next Post
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু বিপিএলে কে কোন দলে

জিল্লুর রহমানের হাসিমুখে ছবি, বাংলাদেশি রাজনীতিবিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশ এগিয়েছে কিন্তু সততায় পিছিয়ে: জিল্লুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT