চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকেশের সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নে ভারতের দাপট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 অপরাহ্ন 26, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতের ক্রিকেটার লোকেশের সেঞ্চুরি, ব্যাট হাতে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকেশ রাহুলের শতকে ভর করে সেঞ্চুরিয়ন টেস্টে শক্ত অবস্থানে ভারত। লুনগি এনগিডির ৩ উইকেটের দিনে আলো কাড়তে পারেননি আর কোনো সাউথ আফ্রিকান।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নেমে ৩ উইকেটে ২৭২ রানে দিন শেষ করেছে সফরকারীরা। রাহুল পেয়েছেন ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা।

রোববার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক বিরাট কোহলি। মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ১১৭ রানের জুটি গড়েন রাহুল। এনগিডির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন আগারওয়াল। থামেন ৬০ রানে।

পরের বলেই চেতেশ্বর পূজারাকে গোল্ডেন ডাক উপহার দেন এনগিডি। কোহলি এসে চাপ সামাল দেন। এনগিডির বলে ৩৫ করে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক।

অপর প্রান্তে উইকেট আগলে রেখে দলকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন রাহুল। দিনের শেষ সময়টা আজিঙ্কা রাহানেকে নিয়ে ভালোই সামলেছেন। দ্বিতীয় দিনে ১২২ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন লোকেশ। ফিফটি থেকে ১০ রান দূরে নামবেন সঙ্গী আজিঙ্কা রাহানে।

ভারতীয়দের দাপুটে দিনে এনগিডির গতি ছাড়া আলো কাড়তে পারেননি আর কোনো প্রোটিয়া বোলার। সাউথ আফ্রিকার পেসবান্ধব উইকেটে অনুজ্জ্বল ছিলেন কাগিসো রাবাদা, মুল্ডার ও মার্কো জানসেন।

বিপরীতে কাজের কাজটা করে সাবলীল ব্যাটিং শৈলীতে লোকেশ কেড়েছেন দিনের সবটুকু আলো।

Tags: এনগিডিভারতলিড স্পোর্টসলিড স্পোর্টসলোকেশসাউথ আফ্রিকাসাউথ আফ্রিকা-ভারত টেস্ট
Previous Post

পর্যটক নারী ধর্ষণ: প্রধান আসামি আশিক গ্রেপ্তার

Next Post

নির্বাচন সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে: ইসি সচিব

Next Post
নির্বাচনী কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, নারী ভোটাররা মুখোশ পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে: ইসি সচিব

জাভি সিটির রিজার্ভ বেঞ্চে আস্থা, ফুটবল খেলোয়াড়ের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার রিজার্ভ বেঞ্চেই আস্থা জাভির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT