চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঞ্চে আগুন: বরিশালে বার্ন ইউনিট বন্ধ, দগ্ধদের আনা হচ্ছে ঢাকায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 24, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বরিশালে লঞ্চে অগ্নিকাণ্ডের দৃশ্য, দগ্ধদের ঢাকায় আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনাগামী লঞ্চ ‘এমভি অভিযান-১০’-এ আগুনে দগ্ধদের মধ্যে ১২ জনকে ঢাকায় আনা হচ্ছে। একইসঙ্গে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকা থেকে ছয় প্রশিক্ষিত বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন।

লঞ্চ দুর্ঘটনায় দগ্ধদের মধ্যে ৭৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষায়িত বার্ন ইউনিট না থাকায় ভোগান্তিতে পড়েছেন দগ্ধরা। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধদের স্বজনদের চিকিৎসা না পাওয়ার অভিযোগ
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ করছেন। এই হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ প্রায় দু বছর ধরে বন্ধ রয়েছে। দগ্ধদের চিকিৎসা চলছে সার্জারি ওর্য়াডের মেঝেতে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, হাসপাতালে সার্জারি বিভাগের তিন ওয়ার্ডে চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা দগ্ধ রোগীদের সেবা দিচ্ছেন।আহত ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য ৩ শিশু ৩ নারী ও ৬ জন পুরুষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এছাড়া র‍্যাবের হেলিকপ্টারে আরও ৬ জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হচ্ছে।

দগ্ধ রোগীদের সব ধরনের চিকিৎসার আশ্বাস পানিসম্পদ প্রতিমন্ত্রীর
হাসপাতালে ভর্তি অগ্নিদগ্ধ রোগীদের দেখে সব ধরনের চিকিৎসার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম।

তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে যারা মারা গেছেন, তাদের পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে দেব। যারা আহত আছেন তাদের ৫০ হাজার টাকা ছাড়াও তাদেরকে সরকারের পক্ষ থেকে সবধরনের চিকিৎসার ব্যবস্থা করা হবে। বরিশাল মেডিকেলে আজ বিকেলের মধ্যে একটি বার্ন ইউনিট আসছে। যারা অতিরিক্তি দগ্ধ তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হবে।

তদন্তের মধ্য দিয়ে সবকিছু বের হয়ে আসবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সব কিছু বের হয়ে আসবে।

তিনি বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করেছি। তিন কার্যদিবেসের মধ্যে তদন্ত টিম রিপোর্ট জমা দেবে। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত আমি বলব না যে এটা রাজনৈতিক নাশকতা কিংবা দেশবিরোধী কোনো চক্রের কাজ। যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে কিনা সেটাও তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে আসবে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বরিশাল হাসপাতালে দগ্ধদের চিকিৎসা দিতে আমাদের প্রশিক্ষিত ছয় বার্ন চিকিৎসক বরিশাল যাচ্ছেন। তাদের চারজন ঢাকা থেকে যাচ্ছেন, আরও দুজন ঢাকার বাইরে অবস্থান করছেন; তারাও বরিশালে যাচ্ছেন।

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝালকাঠি সদর হাসপাতালে শতাধিক যাত্রী দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিখোঁজ রয়েছেন অনেকে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন পিরোজপুর, বরিশাল, বরগুনা ও ঝালকাঠির কোস্টগার্ড সদস্যরা।

Tags: লঞ্চে অগ্নিকাণ্ড
Previous Post

করোনায় আরও ১ জনের মৃত্যু

Next Post

চলতি বছরে সড়কে ঝরেছে ৫ হাজার ৩৭০ জনের প্রাণ

Next Post
বাংলাদেশে সড়ক নিরাপত্তা নিয়ে আলোচনা ও সচেতনতামূলক সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরে সড়কে ঝরেছে ৫ হাজার ৩৭০ জনের প্রাণ

ছবি: সংগৃহীত

শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT