চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘাটাইলে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর প্রচারনায় সংঘর্ষ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:10 অপরাহ্ন 23, ডিসেম্বর 2021
in জনপদ, টাঙ্গাইল
A A
ঘাটাইলে স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর প্রচারনায় সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরীফ হোসেন ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে । দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা জানায়,  স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারনা মিছিল বের হয়। মিছিল লোকের পাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থী শরীফ হোসেনের সমর্থকরা হামলা চালায়।  দু’পক্ষ ই এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। বেশ কয়েকটি মোটর সাইকেল পোড়ানোর ঘটনাও ঘটেছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলন জানান, তার মিছিলটি দুপুর ১২টার দিকে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে পৌছালে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরীফ অতর্কিত হামলা চালায়। এসময় তার সমর্থকদের অন্তত ১৫জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
নৌকা প্রার্থী শরীফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল হক মিলনের মিছিল থেকেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে ইউএনও মো. সোহাগ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সহিংসতা রোধে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচনটাঙ্গাইলের ঘাটাইলনির্বাচনী সহিসংতা
Previous Post

‘স্মৃতির আঙিনা’ ক্যাম্পেইন বিজয়ীদের বাড়ি যাবেন জয়া!

Next Post

২০২১ বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি যুগান্তকারী বছর: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশ ও মালদ্বীপের প্রতিনিধিরা একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি যুগান্তকারী বছর: প্রধানমন্ত্রী

ইজরাইলে রোমান যুগের প্রাচীন আংটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইজরাইলে রোমান যুগের আংটি আবিষ্কার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT