চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলি-বলি ‘গেম চেঞ্জিং’ তারকাদের তালিকায় বাঁধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 23, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বিনোদন শিল্পের তারকারা বিভিন্ন পোজে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারা বছরে কাজ দিয়ে পৃথিবীব্যাপী সাড়া ফেলে দেয়া তারকাদের সংখ্যা নেহাত কম নয়। বছর শেষে এমন তারকাদের নিয়ে বিনোদনভিত্তিক কাগজগুলোতে ছাপা হয় ফিচার। এ বছর এরকম ‘গেম চেঞ্জিং’ তারকাদের তালিকা করেছে ভারতের বিনোদনভিত্তিক ওয়েব সাইট ফিল্মিসিল্মি ডটকম।

খুব স্বাভাবিক ভাবেই সেই তালিকায় স্থান পেয়েছে বলিউডের অধিকাংশ তারকা মুখ। আছে হলিউডের নামিদামি মুখও, চীন ও কোরিয়ান অভিনেতাদের নামও আছে। যারা এবছর সিনেমা দিয়ে দারুণ সাড়া ফেলেছেন। এমন ৩৯ জন ‘গেম চেঞ্জিং’ তারকা মুখের তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে ফিচারটি স্থান করে নিয়েছেন ‘রেহানা মরিয়ম নূর’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

ফিচারটি লিখেছেন অনুজ রাধিয়া। ৩৯ জন তারকা মুখের নাম ও তাদের কাজের বিবরণ দিয়ে সেই ফিচারটিতে বলা হয়েছে, ‘গেম চেঞ্জিং’-এ তারকাদের নাম ক্রমিক অনুসারে সাজানো হয়নি। আর ‘গেম চেঞ্জিং’ এর ব্যাখ্যা দেয়া হয়েছে এভাবে, ‘এর দ্বারা বোঝানো হয়েছে পারফরম্যান্সকে, যা কিনা অভিনয়শিল্পীর ফিল্মগ্রাফিকে এগিয়ে নিয়ে গেছে।’

৩৯ জনের তালিকায় রয়েছেন হলিউডের রিজ আহমেদ, দেব প্যাটেল, ক্রিস্টেন স্টুয়ার্ট, এমা স্টোন, জেনিফার হাডসন, অ্যান্ড্রু গারফিল্ড, লেডি গাগা, লরেন রিডলফ সহ অনেকে। অন্যদিকে বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, কৃতি শ্যানন, কার্তিক আরিয়ান, হুমা কুরেশি, পরিণীতি চোপড়া মতো তারকারা।

এদের সঙ্গেই রয়েছেন বাঁধন। তার সস্পর্কে বলা হয়েছে, বাঁধন একজন ডেনটিস্ট হওয়ার পাশাপাশি অভিনয় করেন। তিনি বাংলাদেশের গ্ল্যামারাস তারকা এবং অনেকদিন ধরেই মিডিয়াতে কাজ করেছেন। ‘রেহানা মরিয়ম নূর’ এ দুর্দান্ত পারফর্মের জন্য তাকে ‘গেম চেঞ্জার’ বলা হয়েছে। তাছাড়া এটি প্রথম বাংলাদেশি চলচ্চিত্র, যা কানে অফিশিয়ালি মনোনীত হয়েছে।

সেই সঙ্গে বাঁধনের আগামী চলচ্চিত্র নিয়েও বলা হয় ফিচারটিতে। সেখানে প্রতিবেদক জানান, ‘রেহানা মরিয়ম নূর’ এর পর বাঁধন বলিউডের প্রখ্যাত নির্মাতা বিশাল ভরদ্বাজ এর পরবর্তী চলচ্চিত্র ‘খুফিয়া’-তে অভিনয় করতে যাচ্ছেন।

Tags: অভিনয়অ্যান্ড্রু গারফিল্ডআজমেরী হক বাঁধনএমা স্টোনকার্তিক আরিয়ানকৃতি শ্যাননক্রিস্টেন স্টুয়ার্টজেনিফার হাডসনদীপিকা পাড়ুকোনদেব প্যাটেলপরিণীতি চোপড়াপ্রিয়াঙ্কা চোপড়াবিদ্যা বালানরণবীর সিংরিজ আহমেদলিড বিনোদনলেডি গাগাসিনেমাহুমা কুরেশি
Previous Post

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারা দেওয়ানগঞ্জের বরখাস্ত মেয়র ঢাকায় গ্রেপ্তার

Next Post

বছরের প্রথম সপ্তাহেই সব শিক্ষার্থী বই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী

Next Post
Bangladesh politician speaking to media with microphones and reporters. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের প্রথম সপ্তাহেই সব শিক্ষার্থী বই পেয়ে যাবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ও মালদ্বীপের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT