চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন কমিশন গঠনে স্থায়ী আইনি কাঠামো চায় জাসদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধির মধ্যে বৈঠক, উভয় দেশের পতাকা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপের দ্বিতীয় দিনে নির্দিষ্ট ও স্থায়ী আইনি কাঠামো তৈরি এবং অনুসন্ধান কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ (ইনু)।

বুধবার ২২ ডিসেম্বর বিকেলে বঙ্গভবনে জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

বিকেল চারটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে ইনু সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট কয়েকটি প্রস্তাব দিয়েছি। সংবিধানের ১১৮ দফা অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতির। তারপরেও উনি গ্রহণযোগ্য ইসি গঠনের লক্ষ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার সূত্রপাত করেছেন সেজন্য আমরা সাধুবাদ জানাই।’

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রতি পাঁচ বছর পরপরই সরকারকে একটি বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। এক্ষেত্রে একটা স্থায়ী আইন প্রণয়ন করা যেতে পারে। অন্যদিকে অনুসন্ধান কমিটি করার জন্য রাষ্ট্রপতি সরকারকে পরামর্শ দিতে পারেন বলে তিনি মত দেন।

সেক্ষেত্রে সাংবিধানিক সংস্থাসমূহ থেকে সদস্য নেয়া বাঞ্ছনীয় বলে মত দেন এবং বলেন, এমন লোককে কমিটিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন যাদের মধ্যে সততা, নিষ্ঠাগুণ ও গ্রহণযোগ্যতা রয়েছে। এক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতি এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের কথাও উল্লেখ করেন।

জাসদ সভাপতি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনই যথেষ্ট নয় । সরকারের নির্বাহী বিভাগ যাতে নির্বাচন কমিশনের কাছে সার্বিক সহযোগিতা করে তা নিশ্চিত করতে হবে।

বাসস’র প্রতিবেদনে বলা হয়, সংলাপের পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি একটি স্বাধীন, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আজ দ্বিতীয় দিনে বঙ্গভবনে সংসদে অন্যতম বিরোধী দল জাসদের সাথে আলোচনায় বসেন ।

রাষ্ট্রপতি হামিদ বঙ্গভবনে জাসদের প্রতিনিধি দলকে স্বাগত জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনে কোন নির্দিষ্ট আইন নেই। সেহেতু রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। রাষ্ট্রপ্রধান দেশের সকল রাজনৈতিক দলগুলোর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সংলাপে অংশ নেয়া প্রতিনিধি সদস্যরা হলেন: জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার,  কার্যকারী সভাপতি মোঃ রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি মোশারেফ হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আক্তার, এবং সহ সভাপতি সাবেক এমপি রেজাউল করিম তানসেন।

গত ২০ ডিসেম্বর প্রথম দিনে সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সাথে সংলাপে বসেন রাষ্ট্রপতি হামিদ।

আগামী রোববার বিকাল চারটায় সংলাপ হবে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাথে এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর সাথে সন্ধ্যা ছয়টায়, সোমবার ২৭ ডিসেম্বর বিকাল ৪ টায় বৈঠক হবে বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ছয়টায় খেলাফত মজলিসের সাথে, ২৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল চারটায় বৈঠক হবে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাথে, ২৯ ডিসেম্বর বুধবার বিকেল চারটায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ সাথে এবং ইসলামী ঐক্যজোট সাথে আলোচনা হবে ২৯ ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যা ৬ টায়।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তারিখ এখনো নির্ধারিত হয়নি।

তিনি বলেন, সংলাপের মাঝামাঝি পর্যায়ে অনুষ্ঠিত হতে পারে সরকারি দল আওয়ামী লীগের সাথে সংলাপ।

সংলাপের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।

রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’র সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।

বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন, যাদের অধীনে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

Tags: ইসি গঠনজাসদরাষ্ট্রপতি
Previous Post

শাকিবকে নিয়ে অভিযোগের কোনো সুযোগ নেই

Next Post

বিশ্বের ১৬০ দেশে পৌঁছেছে ওমিক্রন: ডব্লিউএইচও

Next Post
ওমিক্রন পরীক্ষা জন্য মানুষজন COVID-19 টেস্টিং সেন্টারে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের ১৬০ দেশে পৌঁছেছে ওমিক্রন: ডব্লিউএইচও

বিশেষ ব্যক্তিদের চাকরি দেওয়ার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ ‘বিশেষ ব্যক্তি’কে চাকরি দিল ঢাকা উত্তর সিটি করপোরেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT