চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও শ্রীলংকায় মোশাররফ করিমের ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি অভিনেতা এক অনুষ্ঠানে কথা বলছেন, পেছনে দর্শকরা বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জালালের গল্প’ ও ‘কমলা রকেট’-এর পর আবারও শ্রীলংকার জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে অভিনেতা মোশাররফ করিমের নতুন ছবি। যদিও এটি উৎসবে যাচ্ছে ভারতীয় ছবি হিসেবে!

বলছি কলকাতার জনপ্রিয় নির্মাতা ব্রাত্য বসুর প্রশংসিত ছবি ‘ডিকশনারি’র কথা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

নির্মাতা ব্রাত্য বসু এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে জাফনা শহরের কালাম কালচারাল সেন্টারে ৩০ ডিসেম্বর সিনেমাটি প্রদর্শিত হবে। উৎসবটি ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বুদ্ধদেব গুহর দু’টি ছোট গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’ অবলম্বনে নির্মিত ছবিটি ১২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। এ সিনেমার মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক ঘটে মোশাররফ করিমের। এতে আবাসন প্রতিষ্ঠানের মালিক মকরক্রান্তি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছেন তিনি।

মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী পৌলমী বসু। অন্যান্য চরিত্রে রয়েছেন নুসরাত জাহান, আবীর চ্যাটার্জি, মধুরিমা বসাকসহ আরও অনেকে।

Tags: কমলা রকেটজাফনাজালালের গল্পনুসরাত জাহানব্রাত্য বসুমোশাররফ করিমলিড বিনোদন
Previous Post

বিএনপি-পুলিশের সংঘর্ষে ‘রণক্ষেত্র’ হবিগঞ্জ, আহত ৫০

Next Post

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় ভারত

Next Post
বাংলাদেশের হকির খেলা চলাকালীন খেলোয়াড়রা মাঠে জড়ো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় ভারত

বিএনপি নেতার ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা, সংবাদ সম্মেলনে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলন করতে হবে: বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT