চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্পাইডারম্যান’কে টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্প’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
অল্লু অর্জুনের পুষ্প সিনেমার চরিত্রের ছবি, স্পাইডারম্যানের সঙ্গে তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন যত বাড়ছে ততই বেড়ে চলছে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্প’র বক্স অফিস আয়। ইতোমধ্যেই মুক্তির ৫ম দিন পার করছে ছবিটি। কিন্তু তারপরে ছবিটির আয় কমার কোন আশংকা দেখছে না ট্রেড অ্যানালিস্টরা। 

ভারতে একই সময়ে মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি ‘পুষ্প’ এবং হলিউড সিনেমা ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’। কিন্তু বহুল জনপ্রিয় এই হলিউড সিনেমাকেও এবার টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্প’!

জানা গেছে, মুক্তির পাঁচ দিনে শুধু মাত্র হিন্দিতেই এর আয় দাঁড়িয়েছে ২০ কোটি রুপি। তবে এটিকে কোন ভাবেই ছোট করে দেখার সুযোগ নেই! কারণ দক্ষিণ ভারতের রাজ্যগুলোর বিপরীতে ‘পুষ্প’ উত্তর ভারতের রাজ্যগুলোতে সেভাবে স্ক্রিনিংয়ের সুযোগ পায়নি।

এদিকে করোনাকালে ঝিমিয়ে পড়া হলগুলোতে প্রাণ ফিরিয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’। ছবির টিকেট কেনা নিয়ে ছিল ভক্তদের উত্তেজনা। অগ্রিম টিকেট কেনার চাপে ওয়েবসাইটই বন্ধ হয়ে গিয়েছিল। বিশ্বজুড়ে দর্শকদের প্রেক্ষাগৃহে ফেরাচ্ছে এই ছবি।

ভারতেও বেশ ভালো ব্যবসা করছে ‘স্পাইডারম্যান’ এর এই নতুন ছবিটি। ৫ দিনে এই ছবিটি ভারতে আয় করেছে ১৩০ কোটি রুপির মতো। অন্যদিকে ‘পুষ্প’র আয় ছাড়িয়েছে পৌনে ২’শ কোটি। ধারণা করা হচ্ছে দিন বাড়ার সাথে সাথে ‘পুষ্প’র আয় আরও বাড়বে।

ভারতের ৩ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘পুষ্প’ ছবিটির বাজেট ১৮০ কোটি রুপি। ইতোমধ্যে যার বাজেট প্রায় উঠেই এসেছে। এছাড়াও মুক্তির আগেই ছবিটি বিশ্বব্যাপী প্রি-রিলিজ বাবদ ব্যবসা করেছে ১৫০ কোটি রুপি! ফলে লাভে লাভবান ছবির নির্মাতা সুকুমার ও প্রযোজক নবীন ইয়ারনেনি ও রবি শংকর।

ছবিটির মূল প্রেক্ষাপট মূল্যবান কাঠ পাচারকারী একটি বিশাল দলকে ঘিরে। যাদের বিরুদ্ধে লড়ছেন বনের এক আদিবাসী কাঠমিস্ত্রি ও লরি ড্রাইভার পুষ্প রাজ। আর সেই পুষ্প রাজের ভূমিকাতেই অভিনয় করেছেন আল্লু অর্জুন।

অপরদিকে আল্লু অর্জুনের বিপরীতে শ্রীভাল্লির ভূমিকায় অভিনয় করবেন রাশমিকা মান্দানা। এছাড়াও ছবিটিতে খলনায়কের ভূমিকায় দেখা গেছে মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলকে। পাশাপাশি প্রথম বারের মতো আইটেম গান ‘ও অন্তভ’-তে কোমর দুলিয়েছেন দক্ষিণ ভারতীয় ডিভা সামান্থা রুথ প্রভু।

Tags: আল্লু অর্জুনতেলেগু সিনেমার সুপারস্টারপুষ্পফাহাদ ফাসিলবক্স অফিসমালায়ালাম সুপারস্টাররাশমিকা মান্দানাহলিউড সিনেমা
Previous Post

রুটদের হোয়াইটওয়াশ করেই থামতে চায় অজিরা

Next Post

‘হত্যা করে ফজরের আযান দিয়ে নামাজে অংশ নেয় জাকির’

Next Post
জাকির ফজরের আযান দিয়ে নামাজে অংশ নিচ্ছেন, ধর্মীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘হত্যা করে ফজরের আযান দিয়ে নামাজে অংশ নেয় জাকির’

স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধার অনুষ্ঠানে কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধারে তৎপর হচ্ছে ফেডারেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT