চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হত্যা করে ফজরের আযান দিয়ে নামাজে অংশ নেয় জাকির’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:30 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in - সেমি লিড, অপরাধ
A A
জাকির ফজরের আযান দিয়ে নামাজে অংশ নিচ্ছেন, ধর্মীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে প্রায় আড়াই মাস আগে সংগঠিত ব্যবসায়ী রমিজ উদ্দিনের হত্যাকাণ্ডের মূলে ছিল অর্থ আত্মসাৎ। হত্যাকারী মসজিদের মোয়াজ্জিন জাকির হোসেন তাকে খুন করে মসজিদে ফজরের আযান দেয়, নামাজে অংশ নেয়ার পাশাপাশি ভোরে মক্তবে ২০ শিক্ষার্থীকেও পড়ায়।  

লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার জাকির হোসেন ব্যবসায়ী রমিজকে হত্যা করে চিল্লায় আত্মগোপনে ছিলেন। গরু ব্যবসায়ী রমিজ উদ্দিন খামার ও গবাদী পশুর ব্যবসা করতেন। একথা জেনে তাকে কম দামে গবাদি পশু কিনে দেয়ার কথা বলে কিশোরগঞ্জের কাটাবাড়িয়া ডাউকিয়া মসজিদ এলাকায় নিয়ে যায় জাকির হোসেন। পরে তিনি কৌশলে তাকে হত্যা করে মসজিদের দক্ষিণ পাশে ফেলে রেখে, টাকা লুট করে পালিয়ে যায়।

মঙ্গলবার গভীর রাতে লক্ষ্মীপুরের একটি মসজিদে চিল্লারত অবস্থায় হত্যাকাণ্ডের সাথে জড়িত মো. জাকির হোসেন (৩৬) কে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেন।

বুধবার ২২ ডিসেম্বর দুপুরে রাজধানীর কাওরান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

চলতি বছরের ৩ অক্টোবর কিশোরগঞ্জের কাটবাড়িয়া ডাউকিয়া থেকে অচেতন অবস্থায় গুরুতর জখমপ্রাপ্ত একজন অজ্ঞাত ব্যক্তিকে পাওয়া যায়। পরে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ঐ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে আনুমানিক সকাল সাড়ে নয়টায় তিনি মারা যান। ওই ব্যক্তির পাঞ্জাবির পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে জানা যায় তার নাম রমিজ উদ্দিন (৬৫), বাড়ি নরসিংদী জেলার মান্দারটেক। পরে নিহত রমিজ উদ্দিনের ছেলে বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা (নং-৬) দায়ের করেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার আল মঈন বলেন, নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মসজিদে গত পাঁচ বছর ধরে মোয়াজ্জিন হিসেবে নিযুক্ত আছেন জাকির হোসেন। যেহেতু রমিজ গরু কেনা-বেচার সাথে জড়িত ও খামার প্রতিষ্ঠা করছে তাই কমমূল্যে গরু কেনার ব্যাপারে জাকির তাকে প্রলুব্ধ করেন।

জাকিরের বাড়ি নেত্রকোনা জেলার সামীন্তবর্তী গ্রামে। সেখানে কম মূল্যে গরু পাওয়া যায়। তাই বিশ্বাসযোগ্যতা অর্জনে ঘটনার ১০/১২ দিন আগে রমিজকে নিয়ে গরু কেনা-বেচার স্থানে নিয়ে গিয়েছিল জাকির। গত ৩০ সেপ্টেম্বর ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে ২ অক্টোবর জাকিরকে নিয়ে প্রথমে মনোহরদী থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী এবং পরে বড়পুল এলাকায় যায়। সেখান থেকে রিকশা করে ঘটনাস্থলে যায়। জাকির জানায় গাড়িতে করে গরু এখানে আসবে। রাত বাড়তে থাকলে সুযোগ বুঝে কৌশলে রমিজকে ডাউরিয়া মসজিদের দক্ষিণ পাশে কলাবাগানে নিয়ে যায়, পরে হাতুড়ির আঘাতে তাকে হত্যা করেন জাকির।

হত্যাকারীকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কমান্ডার মঈন আরও বলেন, যেহেতু রমিজউদ্দিন উঠতি বিত্তবান ব্যবসায়ী ছিলেন তাই তাকে প্রায় দু’মাস আগে হত্যা ও টাকা লুটের পরিকল্পনা করেন জাকির। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটিও জাকির হত্যার একদিন আগে কিনেন। লুটের ছয় লাখ টাকার মধ্যে এক লাখ টাকা ইতোমধ্যে সে খরচ করেছে এবং বাকি টাকা বিভিন্ন ব্যক্তির কাছে রেখেছেন।

হত্যাকাণ্ডের পর জাকির কিশোরগঞ্জ থেকে মনোহরদী চলে আসেন এবং বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের আযানের সময় হলে মসজিদে গিয়ে আযান দেন ও নামাজে অংশ নেন। ভোরে মক্তবে ২০ জন ছাত্রকেও পড়ান। ৩ অক্টোবর সকালে রমিজউদ্দিনের মৃত্যুর বিষয়টি এলাকাবাসী জানতে পারলে জাকির হোসেন ভয় পেয়ে মসজিদ থেকে ছুটি নিয়ে আত্মগোপনে যায়।  নরসিংদী থেকে কয়েকটি জেলায় হয়ে ঢাকার একটি  মসজিদে আসেন এবং সেখান থেকে চিল্লায় লক্ষ্মীপুর জেলার রামগতী উপজেলায় গিয়ে আত্মগোপনে থাকেন।

নিরাপত্তা কর্মীরা ফজরের আযানের সময় দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, নিহত রমিজউদ্দিন একজন প্রবাসী ছিলেন। তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত মালেয়েশিয়া ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি গরু কেনা-বেচার ব্যবসায় জড়িত। বর্তমানে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে খামারের মাধ্যমে লালন-পালন করে বৃহৎ আকারে গবাদী পশুর ব্যবসা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন।

গ্রেপ্তার মোয়াজ্জিন জাকির হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Tags: র‌্যাব
Previous Post

‘স্পাইডারম্যান’কে টেক্কা দিচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্প’!

Next Post

স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধারে তৎপর হচ্ছে ফেডারেশন

Next Post
স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধার অনুষ্ঠানে কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কোয়াশ কোর্ট পুনরুদ্ধারে তৎপর হচ্ছে ফেডারেশন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে অংশ নেবে যে ৬ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT