চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে প্রথমবারের মতো ভুটানের ছবি, বাদ পড়েছে কানজয়ী ‘টাইটেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 22, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
ভুটানের প্রথম অস্কার মনোনীত ছবি দেখছেন দুই শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের ছবি ‘ড্রাইভ মাই কার’, ইরানের ‘অ্যা হিরো’, নরওয়ের ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ এবং ইতালির ‘দ্য হ্যান্ড অব গড’ অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরিতে স্থান করে নিয়েছে। তবে তালিকায় স্থান পায়নি ‘টাইটেন’।

মঙ্গলবার অ্যাকাডেমির তরফ থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। প্রথম রাউন্ডের ভোটিং শেষে শর্ট লিস্টে এসেছে জার্মানির ‘আই এম ইওর ম্যান’, স্পেনের ‘দ্য গুড বস’, ডেনমার্কের ‘ফ্লি’, ফিনল্যান্ডের ‘কম্পার্টমেন্ট নং ৬’ এবং আইসল্যান্ডের ‘ল্যাম্ব’ এর মতো হাই-প্রোফাইল ছবিও।

ফ্রান্সের ‘টাইটেন’ স্থান করে নিতে না পারায় চমকে গেছেন অনেকে। কারণ এবছরের কান চলচ্চিত্র উৎসবে পাম’দর জিতে নিয়েছিল এই ছবি। তাই ধারণা করা হয়েছিল অস্কারে দৌড়েও এগিয়ে থাকবে এই ছবি। ‘মেমোরিয়া’ ছবিটিও সমালোচক মহলে প্রশংসা কুড়িয়েছে অনেক। তবে অস্কারের ভোটারদের মন জিততে পারেনি এই ছবিটিও।

এই তালিকায় আরও এসেছে মেক্সিকোর ‘প্রেয়ার্স ফর দ্য স্টোলেন’, অস্ট্রিয়ার ‘গ্রেট ফ্রিডম’, বেলজিয়ামের ‘প্লে গ্রাউন্ড’ কসোভোর ‘হাইভ’, ভুটানের ‘লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম’ এবং পানামার ‘প্লাজা ক্যাটেড্রাল।’

এই প্রথমবারের মতো অস্কারের শর্টলিস্টে স্থান করে নিয়েছে কসোভো, ভুটান এবং পানামার ছবি।

৯৩টি ছবির থেকে শর্টলিস্টে জায়গা করে নিয়েছে ১৫টি ছবি। সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটাগরির চূড়ান্ত তালিকার জন্য ভোটিং শুরু হবে ২৭ জানুয়ারি, চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি।

Tags: অস্কারড্রাইভ মাই কারভুটানলিড বিনোদনসিনেমা
Previous Post

মাজেদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও ভাতা বন্ধের সিদ্ধান্ত স্থগিত

Next Post

চট্টগ্রাম শহীদ মিনারে মুশতারী শফীকে শেষ শ্রদ্ধা

Next Post
জনসমাগমের মধ্যে একটি স্মরণসভা চলছে, বড় পর্দায় বঙ্গবন্ধুর ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম শহীদ মিনারে মুশতারী শফীকে শেষ শ্রদ্ধা

ভূমি ধসে নিখোঁজ ও হতাহতদের জন্য উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে খনিতে ভূমি ধসে হতাহত ও নিখোঁজ অনেকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT