চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছরে জাবির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 21, ডিসেম্বর 2021
in শিক্ষা
A A
জাবির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের ১০ বছর উদযাপন র‌্যালি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১১ সালের ২১ ডিসেম্বর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীনতম বিভাগ হিসেবে যাত্রা শুরু হয়েছিল সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের। সময়ের পরিক্রমায় বিভাগটি আজ তার তাৎপর্যপূর্ণ পথ চলার ১০ম বর্ষ পূর্তি করলো । দিনভর জাবিতে নানান আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে বিভাগটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার ২১ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নুরুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর পরই একটি আনন্দ র‌্যালী বের হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে আনন্দ র‌্যালি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন কলা অনুষদের সামনে এসে শেষ হয়।

র‌্যালির পর পরই বিভাগে কেক কাটা হয়।

জাবির সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগে ১০ বছর উদযাপন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

সকাল ১১:৩০ মিনিটে জহির রায়হান অডিটোরিয়ামে প্রাক্তন সভাপতিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়।

দুপুর ১২:৩০ মিনিটে আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানের পাশাপাশি গণমাধ্যমে জনস্বার্থ: কালের পরিক্রমা শীর্ষক আলোচনা সভার শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। এছাড়াও মূখ্য আলোচক হিসেবে আবেদ খান, বিশেষ আলোচক হিসেবে অধ্যাপক শামসুল মজিদ হারুন, আলোচক হিসেবে ড. মো. মফিজুর রহমান, শাহনাজ মুন্নী উপস্থিত ছিলেন। বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি শেখ আদনান ফাহাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগটি খোলা হয়েছে মাত্র নয় বছর আগে। আজ বিভাগটি প্রতিষ্ঠার দশম বছরে পদার্পণ করলো। একটি সুপ্রতিষ্ঠিত বিভাগ হিসেবে গড়ে তুলতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে মেধাবী সাংবাদিক তৈরীতে এই বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।

আলোচনা সভা শেষে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক জনাব আবেদ খান এবং শিক্ষাবিদ অধ্যাপক শামসুল মজিদ হারুনকে বিভাগের পক্ষ থেকে আজীবন সম্মাননা-২০২১ প্রদান করা হয়।

বাংলাদেশের গনমাধ্যম সংস্কৃতিতে অবদান রাখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি , সামাজিক কর্মকাণ্ডসহ নানা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাদেরকে এই সম্মাননায় ভূষিত করা হয়।তাদের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শেখ আদনান ফাহাদ।

আবেদ খান বলেন, সাংবাদিকরা নতুন কিছু সৃষ্টি করার সক্ষমতা রাখে। সাংবাদিকদের অবশ্যই সততার সহিত বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রেরণ করতে হবে। আশাকরি নতুন প্রজন্ম সেই দিকটি অবশ্যই অনুসরণ করবে।

শাহনাজ মুন্নী তার বক্তব্য বলেন, গণমাধ্যম একটা সংকটাপন্ন সময় পার করছে। নানা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করেই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছে।

বিভাগের সহকারি অধ্যাপক ও সভাপতি শেখ আদনান ফাহাদ বলেন: প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে আমরা সবাই মিলে চেষ্টা করি বিভাগকে শুধু জাতীয় পর্যায়ের নয়, আন্তর্জাতিক মানসম্মত বিভাগে উন্নীত করতে। এজন্য রাষ্ট্র এবং সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আরও পৃষ্ঠপোষকতা দরকার।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মো. মফিজুর রহমান, বিভাগের সহকারী অধ্যাপক সালমা আহমেদ, উজ্জ্বল কুমার মন্ডল, সুমাইয়া শিফাত, নিশাত পারভেজ, প্রভাষক শিবলী নোমান, সালমা সাবিহা, শবনম ফেরদৌসী, নওশীন জাহানসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

 

Tags: প্রতিষ্ঠাবার্ষিকীসাংবাদিকতা বিভাগ
Previous Post

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের করোনা টিকা কার্যক্রম পরিদর্শন

Next Post

মেজর জিয়া চতুর, হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

মেজর জিয়া চতুর, হয়তো অন্য দেশে গা ঢাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, দর্শকরা মাঠে দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুটের কথা শুনে চেয়ার থেকেই পড়ে যাচ্ছিলেন পন্টিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT