চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট-বড় সব দলকেই হারাতে হবে: রাকিবুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:59 অপরাহ্ন 20, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সদস্যদের গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই অনলাইন

ভারতের মাটিতে সিরিজ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে ফিরেছে স্বস্তি। সামনে এবার বিশ্বকাপ পরীক্ষা। যে লক্ষ্যে প্রস্তুত হয়েছে আকবর আলীর উত্তরসূরিরা। বিশ্বকাপের আগে নিজেদের আরও ভালোভাবে ঝালাই করার সুযোগ মরুর বুকে এশিয়া কাপে।

সংযুক্ত আরব আমিরাতে যুব এশিয়া কাপে খেলার পর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ। মঙ্গলবার রাত পৌনে আটটায় ঢাকা ছেড়েছে দল। সোমবার মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি ভবনের সামনে অনূর্ধ্ব-১৯ দলের ফটোসেশনে পর অধিনায়ক রাকিবুল হাসান সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের সদস্য বলেন, ‘গতবার যখন আমরা গিয়েছিলাম, ভালো প্রস্তুতি নিয়ে গিয়েছি। খেলোয়াড় হিসেবে আমি নতুন ছিলাম, এবার পুরনো। গতবার যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই দলের ক্রিকেটারদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করেছি। আর আমাদের দলটাও ভালো আছে, আশা করি আমরা ভালো করবো।’

‘বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দলই ছোট না। আমরা সব দলকেই সম্মান জানাই। আমাদের সেরা ক্রিকেট খেলতে হলে ছোট বড় সব দলকেই হারাতে হবে। আমরা আমাদের সেরা প্রস্তুতি নিয়েই ভালো কিছু করার চেষ্টা করবো।’

রাকিবুল ছাড়াও গত যুব বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ আরেক সদস্য তানজিম হাসান সাকিব এবারও খেলবেন বিশ্ব আসরে। সেটির ব্যাখ্যায় বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ন্যাশনাল ম্যানেজার আবু এনাম মো. কাউসার বললেন, ‘প্রথমত আপনাকে দলের দিকে দেখতে হবে। টুর্নামেন্টে যেহেতু সুযোগ আছে তাদের খেলার, সেই সুযোগটা আমরা নিয়েছি। এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার, আমাদের যে কম্বিনেশন, তাতে খুবই তরুণ একটি দল।’

Tags: ওয়েস্ট ইন্ডিজবাংলাদেশবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলযুব এশিয়া কাপযুব বিশ্বকাপ-২০২২লিড স্পোর্টস
Previous Post

চট্টগ্রামের জামালখানে আল আরাফা ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

Next Post

আসপিয়া চাকরি পেল কিন্তু ছাত্র যুব সমাজ?

Next Post
আসপিয়া চাকরি পেয়েছেন, যুব সমাজের জন্য গুরুত্বপূর্ণ বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসপিয়া চাকরি পেল কিন্তু ছাত্র যুব সমাজ?

নাদাল টেনিস ম্যাচে জয় উদযাপন করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রদর্শনী টুর্নামেন্ট খেলে করোনা পজিটিভ নাদাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT