দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হলেন গ্যাব্রিয়েল বোরিক। মাত্র ১০ পয়েন্টে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থি জোসে অ্যান্টোনিও কাস্টকে হারিয়ে প্রেসিডেন্টের ক্ষমতায় যাচ্ছেন ৩৫ বছর বয়সী বামপন্থি গ্যাব্রিয়েল।
জয়ের পরই দেশটির ধনকুবেরদের কয়েকজনের বিশেষাধিকারের বিরুদ্ধে লড়াই চালানোর ঘোষণা দেন তিনি।
একইসাথে দেশটির বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন করে গণতন্ত্র অক্ষুন্ন রাখতে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
গত কয়েক বছর ধরেই অসমতা এবং দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন গ্যাব্রিয়েল বোরিক।
সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্টকে পেয়ে চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তায় সমর্থকরা উৎসবে মেতে ওঠেন।









