চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ জানুয়ারি ইউরোপের ৩ দেশে ‘মিশন এক্সট্রিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 18, ডিসেম্বর 2021
in বিনোদন
A A

দেশের প্রেক্ষাগৃহ মাতানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে সাড়া ফেলেছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’। ছবিটি আগামি ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ইউরোপের তিনটি দেশে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মিশন এক্সট্রিম’ এর প্রযোজনা সংস্থা জানিয়েছে, আগামী ৭ জানুয়ারি একযোগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মোট ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে প্রতীক্ষিত সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানায়, ‘মিশন এক্সট্রিম’ স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড আবেরদীন ইউনিয়ন স্কয়ার ও সিনেওয়ার্ল্ড গ্লাসগোতে এবং আয়ারল্যান্ডের সিনেওয়ার্ল্ড ডাবলিনে মুক্তি পাবে। এছাড়া ইংল্যান্ডের সিনেওয়ার্ল্ড লন্ডন ওয়েস্ট এন্ড কোয়ে, সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন লুটন, ওডিয়ন লন্ডন ক্যামডেন, সিনেওয়ার্ল্ড বার্মিংহাম ব্রড স্ট্রিট, সিনেওয়ার্ল্ড ব্র্যাডফোর্ড, সিনেওয়ার্ল্ড সুইন্ডন রিজেন্ট সার্কাস সিনেওয়ার্ল্ড মিলটন কেইনস, সিনেওয়ার্ল্ড ব্রিস্টল, ওডিয়ন ওল্ডহ্যাম, ওডিয়ন লাক্স লেসটার, ওডিওন ম্যানচেস্টার গ্রেট নর্দার্ন, ওডিয়ন লিভারপুল ওয়ান-এ মুক্তি পাবে ‘মিশন এক্সট্রিম’।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিম’ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি স্লথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।’

বিদেশি পরিবেশনা সংস্থা রিভেরী ফিল্ম বিডি-এর কর্ণধার রন্টি ইসলাম বলেন, ‘ইউরোপে এত বাংলাদেশি থাকার পরও আমরা এখানে কোনো দেশীয় সিনেমা রিলিজ দিতে সাহস পেতাম না। এর মূল কারণ ছিল কনটেন্টের মান। কিন্তু, ‘মিশন এক্সট্রিম’ দেখে মনে হলো এটা নিশ্চিন্তে করা যায়। সামনের দিনগুলোতে দেশের ভালো সিনেমার ইউরোপ রিলিজ অব্যাহত রাখব।’

কিছুদিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত, ভারত, ইতালি, মালেশিয়া প্রভৃতি দেশে মুক্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান সিনেমাটির অপর পরিচালক ফয়সাল আহমেদ।

গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে আলোচিত সিনেমাটি। এবার নতুন করে ইউরোপের ৩টি দেশে মুক্তি পাচ্ছে এটি।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত ‘মিশন এক্সট্রিম’ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Tags: অস্ট্রেলিয়াআরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানজান্নাতুল ফেরদৌস ঐশীতাসকিন রহমানথ্রিলারদীপু ইমামনিউজিল্যান্ডেফজলুর রহমান বাবুফ্রান্সমনোজ প্রামাণিকমাজনুন মিজানমাসলম্যানমিশন এক্সট্রিমযুক্তরাষ্ট্ররাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসুদীপ বিশ্বাস দীপ
Previous Post

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Next Post

রাজাকারের তালিকা তৈরি করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Next Post
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী রাজাকারের তালিকা তৈরির ঘোষণা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজাকারের তালিকা তৈরি করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মা ও শিশুদের খুনসুটি, শিশুর হাসি ও মা’র প্রেমময় চোখের দেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদের কাছে পাচ্ছেন না, ক্ষুব্ধ কারিনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT