চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুদ্ধিমান’ হালান্ডে মুগ্ধ ইব্রাহিমোভিচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 18, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাইটন ও এফসি কোলন খেলোয়াড়দের ছবি, ফুটবল মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্লিং হালান্ড নাকি কাইলিয়ান এমবাপে—ভবিষ্যতের সেরা ফুটবলার কে? প্রশ্নটি অনেকটা মেসি-রোনালদোর মধ্যে কে সেরা, সেই বিতর্কের মতোই। তরুণ ফুটবলারের হিসেবে অবশ্য হালান্ডকে এগিয়ে রাখছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নরওয়ের ‘বিস্ময়বালকের’ বুদ্ধিতে মেতেছেন সুইডিশ এ স্ট্রাইকার।

গত দুই মৌসুম বুরুশিয়ার হয়ে নজরকাড়া পারফর্ম দিয়ে আলোড়ন তুলেছেন হালান্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে করেছেন ১৭ গোল। ট্রান্সফার মার্কেটে চাহিদার শীর্ষে এনেছেন নিজেকে। তবে অতি আত্মবিশ্বাসী হচ্ছেন না হালান্ড, এতে মুগ্ধ জ্লাতান।

‘নিজের লক্ষ্য নিয়ে ভাবে বলেই হালান্ড সেরা। সে প্রয়োজনের অধিক কিছু করে না। শুধু লক্ষ্যে দৃষ্টি রেখে এগোচ্ছে। আপনি একজন খেলোয়াড়ের ভিতর এটাই দেখতে চাইবেন।’

জ্লাতান আরও বলেন, ‘কিছু খেলোয়াড় দেখবেন যারা মনে করে, যতটুকু করছে তার চেয়েও বেশি করতে সক্ষম। এটা আসল বুদ্ধিমানের পরিচয় নয়। হালান্ডের ভেতর আমি দুরন্ত বুদ্ধিমত্তা দেখেছি। সে শুধু গোল করতে চায় এবং জানে সে তা করতেও পারে। এমনকি সেটা করতে বদ্ধপরিকরও হালান্ড।’

এমবাপের মাঝে রোনালদো নাজারিওর ছায়া দেখছেন জ্লাতান।

 

তরুণ হালান্ডের বন্দনায় মেতে ওঠা সুইডিশ তারকা ফুটবলার অবশ্য বিশ্বসেরা স্ট্রাইকারের কথায় সামনে রাখছেন এমবাপেকে। ফরাসি স্টাইকারের মাঝে দেখছেন রোনালদো নাজারিওর ছায়াও।

‘আমি মনে করি, দ্য ফেনোমেনো খ্যাত রোনালদো নাজারিওর ছায়া হতে পারেন এমবাপে। সেও (এমবাপে) তার খেলায় খুব মার্জিত।’

যদিও তরুণ খেলোয়াড়দের মাঝে সেরা কে হবেন—এমন প্রশ্নে এমবাপের থেকে হালান্ডকে এগিয়ে রাখছেন জ্লাতান। ‘আমি বলতে চাই, অনেক বড় খেলোয়াড় থাকতে পারে কিন্তু আমরা যখন তরুণ খেলোয়াড়ের কথা বলব তখন হালান্ডের নাম আসবেই।’

মাঠের খেলায় দুর্দান্ত সময় পার করছেন অভিজ্ঞ স্ট্রাইকার জ্লাতানও। ১৪ ম্যাচে ইতোমধ্যে তিনি পেয়েছেন ৭ বার জালের দেখা। সিরি আ’য় আসছে লেগে নাপোলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে তার ক্লাব। ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে এসি মিলান। শীর্ষে থাকা ইন্টার মিলানের সংগ্রহ ৪৩ পয়েন্ট।

Tags: ইন্টার মিলানইব্রাহিমোভিচএমবাপেএসি মিলাননরওয়েনাপোলিসিরি আহালান্ড
Previous Post

রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না বিএনপি

Next Post

পাঁচ মাসে কৃষি পণ্যের রপ্তানি আয় ৫৫ কোটি ডলার

Next Post
বাংলাদেশের কৃষি পণ্যের রপ্তানি, কৃষকদের সাথে কৃষি কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ মাসে কৃষি পণ্যের রপ্তানি আয় ৫৫ কোটি ডলার

চট্টগ্রামে ঋণ খেলাপীদের কাছ থেকে পাওনা সংগ্রহের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে পলাতক ঋণ খেলাপীদের কাছে পাওনা ৩০ হাজার কোটি টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT