চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলার এজেন্টদের কমিশন বেধে দিচ্ছে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:01 পূর্বাহ্ন 17, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবলার এজেন্টদের সঙ্গে ফুটবল সংস্থার আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান সুপার লিগে ফিফা ও উয়েফার বাধায় ফুটবল এজেন্টদের মাঝে উত্তেজনার শুরু হয়েছিল। সেই আগুনে ঘি ঢালতে চলেছে ফিফা। মেসি-রোনালদো-নেইমারদের এজেন্টরা ছয় শতাংশের বেশি কমিশন পকেটে ঢোকাতে পারবেন না, এমন এক নতুন নিয়ম চালু করতে চলেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আসছে গ্রীষ্মকালীন দলবদলে অর্থাৎ, ২০২২ সালের ১ জুলাই থেকে এ নিয়ম কার্যকরের প্রস্তাব করেছে ফিফা। তারা নিয়মের খসড়াও তৈরি করেছে। এখনও চূড়ান্ত ঘোষণা আসা বাকি যদিও।

নিয়মটি পাশ হলে, ফুটবলে লাথি না মেরেও কাড়িকাড়ি অর্থ উপার্জন করা এজেন্টদের বাড়তি আয়ের রাস্তা অনেকটা বন্ধ হয়ে যাবে। বাবা-ভাই, পরিবারের সদস্য, আইনজীবী অথবা এজেন্ট, দল আর খেলোয়াড়ের মাঝে সংযোগকারী সবাই থাকবেন নতুন নিয়মের আওতায়।

ফিফার এই উদ্যোগ ফুটবলে বড় বিতর্কের সৃষ্টি করবে বলে মনে করছেন অনেক এজেন্ট। ফুটবলারদের দামি এজেন্ট হিসেবে পরিচিত মিনো রাইওলার মতো ব্যক্তিরা নিয়মটির বিরোধিতা করেছেন। এমন পদক্ষেপের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বিষয়টি কার্যকর হলে ফিফার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকিও ছুঁড়েছেন অনেকে।

নতুন নিয়ম মিনো রাইওলা, হোর্হে মেন্ডেজদের মতো ফুটবল এজেন্টদের মাথাব্যথার কারণ হওয়া স্বাভাবিক। এতে তাদের আয়ের পথটিতে সীমা নির্ধারণ হয়ে যাবে। সংকুচিত হয়ে যাবে কমিশনের পরিমাণ।

২০১৬ সালের গ্রীষ্মে রাইওলা ক্লায়েন্ট হিসেবে ইব্রাহিমোভিচ, পগবা, মাখিতারিয়ান আর মারিও বালোতেল্লি থেকে ৫০ মিলিয়ন ইউরো কমিশন পকেটে পুরেছিলেন। চলতি মৌসুমে দলবদলের কেন্দ্রে থাকা আর্লিং হালান্ডকে যদি নতুন ক্লাবে স্থানান্তর করতে পারেন, তাহলে রাইওলা এজেন্ট হিসেবে পাবেন ৬ মিলিয়ন ইউরো।

এজেন্টরা বলছেন, ফিফার পদক্ষেপটি তাদের অধিকারের বিরুদ্ধে যাচ্ছে। নতুন এই নিয়মটিকে অনেকে ইউরোপীয় সুপার লিগের আয়োজনের মতো বিতর্কিত ভাবছেন। জানুয়ারিতে দলবদলের বাজারেও বিষয়টি প্রভাব ফেলতে পারে বলে ধারণা তাদের।

পদক্ষেপটিকে এখানেই থামাতে চান ফুটবলারদের এজেন্টরা। মুক্ত বাজার আইন, পুঁজি ও পরিসেবার সুষ্ঠু সঞ্চালনের বিরুদ্ধে যায় কিনা তা নির্ধারণ করতে আদালতে আইনি ব্যবস্থা নিতে চলেছেন তারা। এজেন্টরা ইউরোপীয় কোনো একটি দেশের সাহায্য নেয়ার পরিকল্পনা করেছেন। তাদের আশা, মামলাটি ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালতে সুফল আনবে।

এজেন্টরা ফুটবলারদের দলবদলের জন্য যে কমিশন চার্জ করেন, তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আইন নেই। ফিফা চায়, খেলোয়াড়দের চুক্তি মূল্য থেকে এজেন্টরা তিন শতাংশের কম কমিশন চার্জ করবে।

চোখ কপালে ওঠার মতো হলেও সত্যি যে, গত মৌসুমের দলবদলে ৪৫০ মিলিয়ন ইউরো এজেন্টদের পকেটে ঢুকেছে। ফুটবল ফ্যামিলি নামের এজেন্টদের একটি গ্রুপ থেকে ২০১৫ সালে নিজেদের নাম প্রত্যাহার করেছে ফিফা। এতে প্রতিটি ফেডারেশন তার নিজস্ব নিয়ম এবং ব্যবস্থা তৈরি করতে পারত।

ফিফা মনে করছে, সেকারণে তারা সম্প্রতি আইনি নিয়ন্ত্রণ হারিয়েছে। খেলোয়াড় ও ক্লাবের মধ্যে দ্বন্দ্বে হস্তক্ষেপ করার ক্ষমতাও খুইয়েছে। সেটা ফিরিয়ে আনতেই নতুন নিয়মের পথে এগোচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি।

Tags: উয়েফাএজেন্টফিফালিড স্পোর্টস
Previous Post

শুক্রবার থেকে চট্টগ্রামের দর্শক দেখবে ‘লাল মোরগের ঝুঁটি’

Next Post

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত, ওমিক্রন নিয়ে শঙ্কা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বিশ্বজুড়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত, ওমিক্রন নিয়ে শঙ্কা

নিহতদের জন্য শোক প্রকাশের জন্য লোকজন সমবেত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT