চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবর্ণ জয়ন্তীর শপথে আরও এগিয়ে যাক বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:40 অপরাহ্ন 16, ডিসেম্বর 2021
in সম্পাদকীয়
A A
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন, বিশাল জনসমাগম ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

১৬ ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিয়েছে স্বাধীন বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে উদযাপন হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। রাষ্ট্রীয় কর্মসূচির অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল প্রধানমন্ত্রীর শপথ পাঠ অনুষ্ঠান। দেশের কোটি মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতির এই শপথ পাঠে অংশ নেন অনলাইনে ও অফলাইনে।

শপথ বাক্যে প্রধানমন্ত্রী বলেন, ‌‌‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ বিজয় দিবসে দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না— দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।’ সংক্ষিপ্ত এই কর্মসূচিতে জাতিকে একত্রিত করার যে প্রয়াস, তা অবশ্যই ইতিবাচক।

একটি দেশ যখন পৃথিবীর বুকে জন্ম নেয়, সেসময় থেকে চলমান বর্তমান পর্যন্ত নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যায়, নয়তো সমস্যায় জর্জরিত হয়ে আরও অধ:পতন হয়। সেই ধারায় ১৯৭১ সালের কাঙ্খিত বিজয়ের পরেও প্রাকৃতিক থেকে শুরু করে মানবসৃষ্ট নানা প্রতিকূলতা-দুর্যোগ সহ্য করেছে বাংলাদেশ। তারপরও ধীরে ধীরে এগিয়েছে দেশ।

কৃষি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক প্রতিটি সূচক ও জরিপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাবার নানা পরিসংখ্যানের পাশাপাশি রয়েছে অনেক অপ্রাপ্তিও। শিক্ষা, মানবাধিকার ও সুশাসনের নানা বিষয়ে কিছু প্রতিকূলতা থাকলেও গড় ফলাফলে বাংলাদেশের অর্জন অবশ্যই বিশ্বমানের।

দেশ টিকে থাকে মানুষে ও মানুষের কর্মে। কোনো অর্জন বা ব্যর্থতা স্থায়ী না, তা ধরে রাখবে বা কাটিয়ে উঠতে ক্রমাগত সংগ্রাম করে যেতে হয় কোনো জাতিকে। আর জাতির কল্যাণের লক্ষ্যে যারা দায়িত্বপালনে নির্বাচিত বা মনোনিত হন, তাদের দায়িত্ব-কর্তব্য আরও বেশি বলে আমরা মনে করি। সুবর্ণ জয়ন্তীর শপথে প্রধানমন্ত্রী যেসব বাক্য উচ্চারণ করেছেন তা জাতিকে উজ্জ্বিবিত করবে, তাতে কোনো সন্দেহ নেই। সেইসঙ্গে আমাদের আশাবাদ, সরকার ও জনগণের সঠিক যোগসূত্রের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ।

Tags: বিজয়ের সুবর্ণজয়ন্তীসম্পাদকীয়স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
Previous Post

আতহারের ফিফটিতে শহীদ মুশতাক একাদশের জয়

Next Post

লাবুশেনের অপেক্ষা, ফের হতাশ ওয়ার্নার

Next Post
ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান ও উইকেটকিপার একসাথে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাবুশেনের অপেক্ষা, ফের হতাশ ওয়ার্নার

বাংলাদেশের নারী ক্রিকেটার বিজয়ের ৫০ বছর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের ৫০: মাথায় ছিল মেয়েদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT