চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপি-স্কুল হকির মতো চর্চায়ও নেই জাতীয় দল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 16, ডিসেম্বর 2021
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা আসলে ৪০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। ভারতের সবাই এই সময়ের ভেতর ৫০-৭০টি ম্যাচ খেলেছে। আমরা একটাও খেলিনি। এখানেই গ্যাপ হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশ আগের জায়গায় আছে। কিন্তু ভারত অনেক এগিয়েছে।’ ভারতের সাথে ৯-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম বলেছিলেন এভাবেই।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে শুক্রবার মওলানা ভাসানী স্টেডিয়ামে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন অধিনায়কের বলা উপরের কথাগুলোই বিস্তারিতভাবে তুলে ধরলেন আশরাফুলদের কোচ গোবিনাথ কৃষ্ণমূর্তি।

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ বললেন, ‘আমরা ৪০ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। এরমধ্যে ভারত ৮১টি ম্যাচ খেলেছে। অলিম্পিকে তারা তৃতীয় (ব্রোঞ্জ পদক) হয়েছে।’

‘এটা ঠিক, আমাকে অনেকেই প্রশ্ন করে কেন দলকে উজ্জীবিত করতে পারছ না? বিষয়টা মোটেও উজ্জীবিত করা বা না করতে পারার নয়। মূল ব্যাপার হল একটানা কতগুলো ম্যাচ খেলার ভেতর দল আছে সেটা। খেলা না থাকলে কোনো ভুল নিয়ে কথা বলতে পারি না। উন্নতি করার ক্ষেত্রে সময় দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকঠাক সময়ই পাইনি। টুর্নামেন্টের আগে ছেলেদের নিয়ে মাত্র ১০ দিন কাজ করেছি।’

হকি ফেডারেশনের কাছে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ চাইলেন গোবিনাথ, ‘যদি স্বাগতিক হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে চান, সেক্ষেত্রে ধারাবাহিকভাবে জাতীয় দলের প্রোগ্রাম থাকতে হবে। আমাদের বিকেএসপির প্রোগ্রাম আছে। জুনিয়র লেভেল থেকে সিনিয়র লেভেল, সব জায়গায় প্রোগ্রাম অব্যাহত রাখতে হবে। বিকেএসপি ও স্কুল পর্যায়ের সঙ্গে জাতীয় দলের বিশাল ঘাটতি আছে, যা পূরণ করতে হবে।’

ভারতের বিপক্ষে শিষ্যরা সেরাটা দিতে পেরেছিলেন? গোবিনাথ বললেন, ‘আমি মনে করি তারা নিজেদের শতভাগ দিয়েই চেষ্টা করেছে। প্রথম আর দ্বিতীয় কোয়ার্টারে তারা যথেষ্ট চেষ্টা করেছে। ভারতের সঙ্গে তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আমাদের ফিটনেস লেভেল পড়ে গিয়েছিল। তাই আর ভালো কিছু করা সম্ভব ছিল না।’

গোলরক্ষক নিপ্পনের ভুলের বিষয়ে বাংলাদেশ কোচ বললেন, ‘গোলরক্ষককে সবসময় সচেতন থাকতে হয়। টেম্পারমেন্ট এবং তার কাছে বল কতটা দ্রুত আসছে সেটা ধারাবাহিকভাবে ম্যাচের ভেতর থাকলে বোঝা যায়। যদি খেলার ভেতরেই না থাকেন এটা তো বড় সমস্যা।’

সাউথ কোরিয়ার বিপক্ষে নামার আগে গোবিনাথের ভাষ্য, ‘আমরা ভালো খেলে ফিরে আসতে চাই। আমাদের দেখতে হবে কীভাবে (ভারতের সঙ্গে) ভুলগুলো করেছি। ভিডিও অ্যানালিস্টের কাছ থেকে ভিডিওগুলো নিয়ে সকাল-বিকাল-রাত সেগুলো খেলোয়াড়দের দেখাব। যদি ভিডিও দেখে বিশ্লেষণ না করেন, কখনোই ভুলগুলো শোধরানো যাবে না।’

Tags: গোবিনাথ কৃষ্ণমূর্তিবাংলাদেশবাংলাদেশ জাতীয় হকি দলভারতলিড স্পোর্টস
Previous Post

ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বিজয়ের ৫০ বছর উদযাপন

Next Post

বিজয় দিবসে ডাকটিকিট ও পর্যটন লোগো অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী বিজয় দিবসের জন্য নতুন ডাকটিকিট ও পর্যটন লোগো উন্মোচন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসে ডাকটিকিট ও পর্যটন লোগো অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট দলের শহীদ মুশতাক একাদশের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আতহারের ফিফটিতে শহীদ মুশতাক একাদশের জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT