চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির ৮ দিন আগে চূড়ান্ত হলো ৪৪ প্রেক্ষাগৃহ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 16, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার পোস্টার, মূল চরিত্ররা দৃশ্যের কেন্দ্রে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিনেমা কতো হলে মুক্তি পাচ্ছে, সাধারণত মুক্তির দু-এক দিন আগে সেটা জানান সিনেমা পরিবেশনের সঙ্গে জড়িতরা! তবে ব্যতিক্রম দেখালো সিয়াম-নোভা অভিনীত মুক্তি প্রতীক্ষিত নতুন সিনেমা ‘মৃধা বনাম মৃধা’র পরিবেশক।

মুক্তির এক সপ্তাহ আগেই চূড়ান্ত হলো ‘মৃধা বনাম মৃধা’র হল তালিকা। এই সিনেমার পরিবেশক অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর সিয়াম ও নোভা অভিনীত এ সিনেমাটি একযোগে ৪৪টি সিনেমা হলে প্রদর্শীত হবে। পরে টফি অ্যাপের অরিজিনাল হিসেবে টফি অ্যাপে মুক্তি দেয়া হবে।

অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে ‘মৃধা বনাম মৃধা’ পরিবেশিত হতে যাচ্ছে। মামুন বলেন, সিনেমা হলে মুক্তির কিছুদিন পর টফি অ্যাপে মুক্তি দেয়া হবে। এই অ্যাপটি আগামী বছর থেকে নিয়মিত কনটেন্ট তৈরি করবে।

বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিয়াম-নোভা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু।

ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল ‘মৃধা বনাম মৃধা’র শুটিং, শেষ হয় সেপ্টেম্বরে। ১২ ডিসেম্বর সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। পাশাপাশি সেন্সর বোর্ড থেকে প্রশংসা অর্জন করে। পরিবারের বিভিন্ন গল্প ও সম্পর্কের অবক্ষয়সহ নানা দিক উঠে এসেছে এতে।

সিয়াম বলেন, এই সিনেমার গল্পের প্লটটা এতো চমৎকার এবং চিত্রনাট্যকার রায়হান খান এতো নিখুঁতভাবে লিখেছেন আমি কাজটি মন থেকে করতে চেয়েছি। এই ধরনের কাজ আমি আগে করিনি এবং শুনিওনি যে পারিবারিক ও সামাজিক গল্প এতো দারুণ হতে পারে। আমাদের সিনেমায় পারিবারিক গল্প দেখাই যায় না। সবদিক বিবেচনা করে কাজটির সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

Tags: অনন্য মামুনতারিক আনাম খানতৌফিকুল ইসলাম ইমননিমা রহমানপরিবেশকমাসুদুল আমিন রিন্টুমিলন ভট্টচার্যমৃধা বনাম মৃধালিড বিনোদনসানজিদা প্রীতিসিনেমা
Previous Post

আগামীকাল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান

Next Post

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Next Post
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্মৃতিসৌধে মানুষের শ্রদ্ধা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপি’র শপথ: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT