চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ৫০: চ্যানেল আই চত্বরে বর্ণিল বিজয় মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 16, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বিনোদন
A A
বিজয় মেলায় অংশগ্রহণকারী ব্যক্তিরা উৎসবমুখর পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল সবুজকে ধারণ করে চ্যানেল আই। আর তাইতো প্রতি বছর বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গন সেজে উঠে লাল-সবুজের রঙে। তারই ধারাবাহিকতায় এবছর বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং ৫১তম বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ঐক্য ডটকম ডটবিডি বিজয়ের ৫০’ বিজয় মেলা। 

এদিন সকাল ১১টা ৫ মিনিটে জাঁকজমকপূর্ণ এ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেতাবধারী মুক্তিযোদ্ধারা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী, চ্যানেল আইয়ের পরিচালনা পর্ষদের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের বিশিষ্ট গুণীজন।

যাদের হাতেই ‘বিজয়ের ৫০’ উপলক্ষ্যে ৫০টি পায়রা এবং লাল-সবুজ বেলুন উড়িয়ে শুরু হয় এবারের চ্যানেল আই ‘বিজয়ের ৫০’ বিজয় মেলা।

প্রতি বারের মত এবারও লাল সবুজ মঞ্চ, তোরণ এবং ফেস্টুন-এ সুসজ্জিত থাকছে মেলা প্রাঙ্গন। মেলার স্টলে থাকছে মুক্তিযুদ্ধের নানা দলিল, গ্রন্থমালা, আলোকচিত্র, মুক্তিযোদ্ধাদের ডায়েরি ও মুকাভিনয় পরিবেশন।

মেলায় সংগীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা। এছাড়াও খ্যাতিমান সংগীত শিল্পী, চ্যানেল আই সেরা কণ্ঠ, ক্ষুদে গানরাজদের গান থাকবে। পরিবেশিত হবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ।

তবে বর্ণাঢ্য আয়োজনের মাঝে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধিকে। আর তাইতো শুরু থেকেই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজেশনের দিকে বিশেষ খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে।

বেলা ১১টা ৫ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চ্যানেল আই প্রাঙ্গনে চলবে বিজয় মেলা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

Tags: ঐক্য ডটকম ডটবিডিচ্যানেল আইবিজয় মেলালিড বিনোদন
Previous Post

বন্ধু আগুয়েরোর জন্য মনের দুয়ার খুলে দিলেন মেসি

Next Post

পঞ্চাশেও অযাচিত বিতর্ক

Next Post
বাংলাদেশের পতাকা হাতে তুলে ধরা একজন ব্যক্তি, আকাশে উড়ন্ত পাখি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চাশেও অযাচিত বিতর্ক

বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT