চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমার বাড়ি কোভিড হটস্পট নয়’, কটাক্ষের মুখে জবাব দিলেন করণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 15, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
নেতা বা ব্যক্তির ছবি, কালো পোশাক পরা, পটভূমি মার্বেল বা পাথরের মতো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড পরিচালক করণ জোহর আয়োজিত সম্প্রতি একটি ডিনার পার্টিতে অংশ নিয়েছিলেন বলিউডের এক ঝাঁক তারকা। যেই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার বান্ধবী অমৃতা অরোরার। বর্তমানে যারা কোভিড আক্রান্ত।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) করোনা আক্রান্ত হওয়া প্রসঙ্গে কারিনার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করেছিলেন তার মুখপাত্র। যেখানে কারিনা করণ জোহরের পার্টিতে আগত এক ব্যক্তিকে করোনা ভাইরাসটি ছড়াতে ‘হটস্পট’ বলে দাবী করেছিলেন। তারই প্রেক্ষিতে ওমিক্রন আতঙ্কের মধ্যে পার্টির আয়োজন করে কটাক্ষের মুখে পড়েন করণ।

অবশেষে তুমুল সমালোচনার সম্মুখীন হয়ে বুধবার (১৫ ডিসেম্বর) মুখ খুললেন করণ জোহর। তিনি সোজাসুজি জানিয়ে দেন যে, তার বাড়িটা কোন কোভিড হটস্পট নয়। এখানেই অবশ্য থামেননি পরিচালক। পাশাপাশি তিনি এও বলেন যে, “আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই করোনা টেস্ট করিয়েছি। ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এমনকি, আমি তো দু’-দু’বার টেস্ট করিয়েছি সতর্কতার জন্য। সেগুলোর রিপোর্টও নেচিবাচক।”

এছাড়াও মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্দেশ্যে খানিকটা বিদ্রুপ সুরে করণ বলেন, শহরের মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে বিএমসির নেয়া পদক্ষেপকে সাধুবাদ জানাই। তবে আমি বিষয়টা একটু পরিষ্কার করে দিতে চাই যে, আমার বাড়িতে আমন্ত্রিত ছিলেন মোট ৮জন। সেটাকে ঠিক ‘পার্টি’ আখ্যা দেওয়া হয়তো ঠিক নয়। আর আমার বাড়িটা কোন কোভিড হটস্পট নয়, আমরা যথাযথ কোভিড বিধি মেনেই চলি। সেদিনকার পার্টিতেও আমরা সবাই সবসময় মাস্ক পরেছিলাম।”

প্রসঙ্গত, কারিনা কাপুর খান ও অমৃতা অরোরার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিএমসি। কড়া নির্দেশ দেওয়া হয়, বিগত কয়েকদিনে দুই অভিনেত্রী যাদের সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করাতে হবে।

এর ঠিক পরদিনই জানা গেল, কারিনা-অমৃতার পাশাপাশি তাদের ঘনিষ্ঠ বন্ধু মাহিপ কাপুর অর্থাৎ সঞ্জয় কাপুরের স্ত্রী এবং সীমা খান সালমান খানের ভাই সোহেলের স্ত্রী এই দু’জনকেও কাবু করেছে করোনা। যারা প্রত্যেকেই করণ জোহরের বাড়িতে আয়োজিত ডিনার পার্টিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে সমালোচনা মুখোমুখি হয়ে পাল্টা দিতে ছাড়েননি করণ জোহরও।

Tags: অমৃতা আরোরাকরণ জোহরকরোনা ভাইরাসকারিনা কাপুর খানকোভিড
Previous Post

জাপান ও যুক্তরাজ্য থেকে এলো ৮০ লাখ ডোজ ভ্যাকসিন

Next Post

ভেজা চোখে ‘অবসর’ বলে দিলেন আগুয়েরো

Next Post
অগুয়েরো চোখে জল, অবসর ঘোষণা করছেন ফুটবল তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেজা চোখে ‘অবসর’ বলে দিলেন আগুয়েরো

জনপ্রিয় ব্যক্তিরা চ্যানেল আই অনলাইন এর মাধ্যমে সংবাদ প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের মুক্তিযুদ্ধভিত্তিক ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শনী শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT