চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সাকে হারিয়ে ‘ম্যারাডোনা কাপ’ বোকা জুনিয়র্সের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:01 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ও বোকা জুনিয়র্সের ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে টাইব্রেকারে হারিয়ে ‘ম্যারাডোনা কাপ’ জিতে নিয়েছে বোকা জুনিয়র্স। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মরণে সৌদি আরবে মুখোমুখি হয়েছিল প্রয়াত আর্জেন্টাইনের সাবেক দুই ক্লাব। জমজমাট লড়াইয়ে নির্ধারিত সময়ে ফল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বার্সেলোনা প্রথমার্ধে গোলের বেশকিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু সাফল্য আনতে পারেনি। বোকা জুনিয়র্স সহজাত রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে। প্রতি-আক্রমণে তারাও পিছিয়ে ছিল না।

প্রথমার্ধের শেষভাগে দারুণ একটি সুযোগ পেলেও নেতোর দেয়াল ভেদ করতে পারেনি জুনিয়র্সরা। ম্যাচের ৫০তম মিনিটের প্রথম গোল আসে বার্সার ফেররান হুতগ্লার শটে। দানি আলভেজের ক্রস থেকে বল পেয়ে দুর্দান্ত গোলটি করেন তিনি।

পরে ৭৭ মিনিটে ম্যাচে প্রাণ ফেরে বোকা জুনিয়র্সের গোলে। ফাব্রার ক্রস থেকে গোল করে বোকাকে সমতায় টানেন ইজিকুয়েল সেবায়োস।

নির্ধারিত সময়ে এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে না গিয়ে খেলা সরাসরি গড়ায় টাইব্রেকারে। বোকা জুনিয়র্স টানা চার শটের চারটিই গোলে রূপান্তর করে। বার্সেলোনা ২টি মিস করলে একটি পেনাল্টি হাতে রেখেই জয় পায় বোকারা।

একটি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক বোকার গোলরক্ষক অগাস্টিন রসি। গোল চারটি করেছেন মার্কোস রোহো, সোবায়োস, ক্রিস্টিয়ান পাভোন ও অ্যারন মোলিনাস। বার্সেলোনার দুই গোল আলভেজ ও ফোররানের। ম্যাথেউসের শট গোলরক্ষক ঠেকিয়ে দেন, আর গিলেম হাইমে লক্ষ্যেই রাখতে পারেননি শট।

Tags: বার্সেলোনাবোকা জুনিয়র্সলিড স্পোর্টস
Previous Post

একটি শক্তিশালী বিরোধী দলের সন্ধানে

Next Post

ভারতের রাষ্ট্রপতি ঢাকায়

Next Post
ভারতের রাষ্ট্রপতি ঢাকায়, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাষ্ট্রপতি ঢাকায়

কবর থেকে তোলা হয়েছে কুয়েট শিক্ষকের মরদেহ, শোকের ছায়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কবর থেকে তোলা হয়েছে কুয়েট শিক্ষকের মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT