চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২০-২১ অর্থবছরে বিকল্প বিরোধ নিষ্পত্তি’র জন্য গ্রামীণফোন পুরস্কৃত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in অর্থনীতি
A A
বিকল্প বিরোধ নিষ্পত্তি পুরস্কার বিতরণে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০-২১ অর্থবছরে বিকল্প বিরোধ নিষ্পত্তি’র (এডিআর) মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক বিরোধ নিষ্পত্তি করার জন্য পুরষ্কার পেয়েছে গ্রামীণফোন।

কর সপ্তাহ (১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর) উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বৃহৎ করদাতা ইউনিট, মূল্য সংযোজন কর (এলটিইউ-ভ্যাট) কর্তৃক আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রামীণফোনকে এ সম্মানে ভূষিত করা হয়। প্রতিষ্ঠানের পক্ষে প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ইয়েন্স বেকার পুরস্কারটি গ্রহণ করেন।

গ্রামীনফোনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়: বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো একটি কার্যকরী প্রক্রিয়া, যার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে প্রথাগত উপায়ে আপিল, ট্রাইব্যুনাল ও আদালতের আনুষ্ঠিকতা অনুসরণের চেয়ে কম সময়ের স্বচ্ছতার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করা যায়। বৈশ্বিক সাফল্যের ভিত্তিতে বাংলাদেশে ২০১১-১২ অর্থবছরে এ পদ্ধতি চালু করা হয়। এ বছরের ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপনে ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ প্রদানের লক্ষ্যে ‘অনলাইনে ভ্যাট দিন, দেশ গড়ায় অংশ নিন’ প্রতিপাদ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করেছে।

এলটিইউ-ভ্যাট’র কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী অনুষ্ঠানে গ্রামীণফোনকে পুরস্কার প্রদান করেন।

এ নিয়ে ইয়েন্স বেকার বলেন, “চলতি অর্থবছরে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’র মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক বিরোধ নিষ্পত্তি করার জন্য পুরস্কার পেয়ে আমরা অত্যন্ত সম্মানিতবোধ করছি। আমরা একসঙ্গে একটি টিম হিসেবে বাকি ইস্যুগুলো নিষ্পত্তি করার জন্য আমাদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবো।” তিনি আরো বলেন, “প্রযুক্তি ব্যবহার, অটোমেশনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং স্বচ্ছতার সংস্কৃতিকে উৎসাহিত করার ক্ষেত্রে সরকারের সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না। এই ধরনের স্বীকৃতি দিয়ে অনুপ্রাণিত করার জন্য আমরা এলটিউকে-ভ্যাটকে ধন্যবাদ জানাই। এছাড়াও, দায়িত্বশীল ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন নিজেদের সকল কার্যক্রমে সর্বোচ্চ নৈতিক মানদণ্ড অনুসরণ করে, পাশাপাশি জবাবদিহিতা, সততা ও স্বচ্ছতা বজায় রাখে। জাতি গঠনে অবদান রাখতে সম্ভাবনাময় প্রতিটি ক্ষেত্র উন্মোচনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে গ্রামীণফোনের ডিরেক্টর ও হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং অ্যান্ড ট্যাক্সেশন আরিফ উদ্দিন এবং প্রতিষ্ঠানটির হেড অব ভ্যালু অ্যাডেড ট্যাক্স মোহাম্মদ কাইয়ুম সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: গ্রামীনফোন
Previous Post

বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন: ৫ শ্রমিক নিহত

Next Post

আফিফের ব্যাটে লিড পেল পূর্বাঞ্চল

Next Post
বাংলাদেশ ক্রিকেটার আফিফের ব্যাট ও গ্লাভস হাতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফিফের ব্যাটে লিড পেল পূর্বাঞ্চল

বিএসএফ সদস্যরা সীমান্তে নজরদারি চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্তে বিএসএফ’র ক্ষমতা বৃদ্ধি নিয়ে কেন্দ্রের বক্তব্য জানতে চায় হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT