চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়ার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাজেদা মুজিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 14, ডিসেম্বর 2021
in শিল্প সাহিত্য
A A
মাজেদা মুজিব কোরিয়ান সাহিত্য পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উজানের বই আলোচনায় কোরিয়ার ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন মাজেদা মুজিব। বাংলা ভাষায় অনূদিত ‘কোরিয়ার গল্প’ বইয়ের আলোচনা লিখে এই পুরস্কার পেয়েছেন তিনি।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট তাকে দিচ্ছে এই পুরস্কার। পুরস্কারের প্রাইজ মানি হিসেবে তিনি পাচ্ছেন ৫ লাখ কোরিয়ান ওন।

বাংলাদেশসহ বিশ্বের মোট ৯টি দেশে কোরিয়ান সাহিত্যের অনুবাদ নিয়ে একযোগে আয়োজন করা হয় বই আলোচনা প্রতিযোগিতার। বাংলাদেশেও লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট অব কোরিয়ার সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে প্রকাশনা সংস্থা ‘উজান’। ওই প্রতিযোগিতায় ৯ দেশের শীর্ষস্থান অর্জনকারী তিনজন করে মোট ২৭ জন প্রতিযোগীর মধ্য থেকে মাজেদা মুজিবকে বাছাই করা হয় ‘এক্সিলেন্ট অ্যাওয়ার্ড’-এর জন্য। দেশগুলো হচ্ছে আজারবাইজান, বাংলাদেশ, ব্রাজিল, চীন, কলম্বিয়া, জাপান, রাশিয়া, স্পেন এবং তাইওয়ান।

এর আগে একই বইয়ের আলোচনার জন্য ‘উজান বই আলোচনা প্রতিযোগিতা ২০২১’ এ তৃতীয় স্থান অর্জন করেন তিনি। গত নভেম্বরে এই প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের আয়োজন করে বাংলাদেশের প্রকাশনা সংস্থা উজান। প্রতিযোগিতায় প্রথম স্থান সরোজ মোস্তফা এবং দ্বিতীয় স্থান অর্জন করেন ইলিয়াস বাবর।

কোরিয়ার সাহিত্যের একশ বছরের গল্প নিয়ে অনুবাদ সংকলন ‘কোরিয়ার গল্প’ বইটি প্রকাশ করেছে উজান প্রকাশন। মোট চারজনের অনুবাদে এই গল্প সংকলন সম্পাদনা করেছেন কথাসাহিত্যিক, অনুবাদক ও সাংবাদিক ষড়ৈশ্বর্য মুহম্মদ।

তরুণ লেখক মাজেদা মুজিবের জন্ম ১৯৮৯ সালে টাঙ্গাইলের সখীপুরে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলাসাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। বর্তমানে তিনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তার প্রকাশিত গ্রন্থ ‘রবীন্দ্রসাহিত্যে নিম্নবর্গের মুসলমান ও অন্যান্য লেখা’।

Tags: অনুবাদঅ্যাওয়ার্ডউজানকোরিয়াবই
Previous Post

বিনা কর্তনে ছাড়পত্র পেল ‘মৃধা বনাম মৃধা’, মুক্তি কবে?

Next Post

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রের সামনে মানুষের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

দুটি পুরুষের ছবি, একজন শান্ত ও অন্যজন হাস্যোজ্জ্বল, বাংলার সংবাদে ব্যবহৃত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT