চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 14, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানী মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণ করে তাদের পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্র প্রধানের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালেহ উদ্দিন ইসলাম তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সকালে এ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আর প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী সকাল ৭টা ৫ মিনিটে দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। কোভিড-১৯ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করা হচ্ছে।

৫০ বছর আগে এই দিনে, বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দু’দিন আগে পাকিস্তান হানাদার বাহিনী তাদের স্থানীয় দোসর আল-বদর, রাজাকার ও আল-শামসের গোপন কুপরামর্শে নতুনভাবে উদিয়মান বাংলাদেশের মেধাশক্তি ধ্বংস করে ফেলার লক্ষ্যে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে।

অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী ও লেখকসহ এ দেশের মাটির প্রায় ২০০ কৃতী সন্তানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে যায় এবং তাদের ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জিম্মি রাখে।

তাদেরকে চোখ বেঁধে মিরপুর, মোহাম্মাদপুর, নাখালপাড়া, রাজারবাগ ও নগরীর বিভিন্ন অংশের অন্য স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়।

পরবর্তীকালে, বিভিন্ন হত্যা কেন্দ্রে তাদের সকলকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। তাঁদের অধিকাংশকেই রায়েরবাজার ও মিরপুরে হত্যা করা হয়।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর খুনিদের ক্রোধের শিকার হওয়া বুদ্ধিজীবীদের মধ্যে ডা. আলিম চৌধুরী, ডা. ফজলে রাব্বি, সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, সিরাজুদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমেদ, এসএ মান্নান ও সেলিনা পারভিন এবং সাহিত্যিক মুনীর চৌধুরী রয়েছেন।

তখন থেকে এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মতো এবারেও সীমিত পরিসরে এই দিনটি পালন করা হচ্ছে।

Tags: শহীদ বুদ্ধিজীবী দিবসস্মৃতিসৌধ
Previous Post

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ হলেন এলন মাস্ক

Next Post

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করলেন ওআইসি’র নতুন মহাসচিব

Next Post
ওআইসি মহাসচিবের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করলেন ওআইসি'র নতুন মহাসচিব

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কারণে রাস্তা ও ভবন ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া, সুনামির সতর্কতা জারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT