চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিন রুম বন্দী থাকতে হবে মিরাজদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:13 অপরাহ্ন 11, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের যুবক ভিডিও বার্তায়, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে রয়েছে বাংলাদেশ দল। স্থানীয় সময় শুক্রবার সকালে ক্রাইস্টচার্চে পৌঁছানোর পর রয়েছে সাত দিনের কোয়ারেন্টাইনে। তিনদিন থাকতে হবে কঠোর নিরাপত্তা বলয়ে। এই সময়ে মুমিনুলরা রুম থেকে বেরও হতে পারবেন না। তবে নির্ধারিত সময়ের পর মিলবে খনিকটা হাঁটাহাঁটির অনুমতি।

ক্রাইস্টচার্চে টিম হোটেল থেকে এক ভিডিও বার্তায় মেহেদি হাসান মিরাজ নিজেদের সার্বিক অবস্থা সম্পর্কে জানান। তারা একই হোটেলে থাকলেও কেউ কারো সঙ্গে দেখা করতে পারছেন না। এমনকি তাদের জন্য খাবারও আলাদাভাবে রুমে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই অলরাউন্ডার।

ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘আলহামদুলিল্লাহ, লম্বা ফ্লাইটের পর আমরা নিউজিল্যান্ডে পৌঁছে গিয়েছি। এয়ারপোর্ট থেকে সরাসরি হোটেলে চলে এসেছি। হোটেলে তিনদিন স্ট্রিক্ট কোয়ারেন্টাইন পালন করছি। আমাদের রুমের ভিতর থেকেই সবকিছু করতে হবে।’

‘খাওয়া-দাওয়া আমাদেরকে দিয়ে দেওয়া হয় রুমের ভিতরে। আমরা রুমের ভিতর থেকেই সবকিছু করছি। হয়ত কাল থেকে আমরা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারবো। রুমের ভিতরে আমাদের বাইক আছে। থ্যারাবান দিয়ে দেওয়া হয়েছে। সেগুলো নিয়ে আমরা হয়ত রুমের ভিতরে কিছু কাজ করবো।’

কোয়ারেন্টাইনে টাইগারদের তিন দফা করোনা পরীক্ষা করা হবে। সেখানে ফল নেগেটিভ হলেই মিলবে বন্দী অবস্থা থেকে মুক্তি। তবে এর আগে শুরুর তিনদিন পর রুমে বাইরে হাঁটাহাঁটি করার অনুমতি পাবেন মিরাজরা।

‘তিনদিন পর থেকে আমাদের হয়ত বাইরে কিছু সময় হাঁটাহাঁটি করতে দেওয়া হবে। তারপর প্রাক্টিস ফেসালিটিস টাইম টু টাইম (সময় মতো) জানিয়ে দেওয়া হবে।’

এর আগে, দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কঠিন সময় যাচ্ছে জানিয়ে বলেছিলেন, ‘ছেলেরা পাকিস্তানের সাথে খেলে আসার পরপরই কঠিন সময় যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আর ২-৩ দিন কষ্ট করতে হবে। তারপর আমরা গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। জিম থেকে শুরু করব। তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু হবে। আশা করি কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি।’

নতুন বছরের ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইতে শুরু হবে প্রথম টেস্ট। পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের তেতো স্বাদ সঙ্গী করে নিউজিল্যান্ডে পা রেখেছে মুমিনুল হকের দল। সেখানকার কন্ডিশনে টাইগাররা কতটা ভালো খেলতে পারবে, তা নিয়ে রয়েছে ঘোর সংশয়। এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে কিউইদের মাটিতে ৩৩ ম্যাচ খেললেও জয় অধরা টাইগারদের।

ছুটির কারণে সাকিব আল হাসানের অনুপস্থিতি দলকে বেশ কঠিন অবস্থার ভেতরেই নিয়ে গেছে। ইনজুরির কারণে তামিম ইকবাল আগে থেকেই মাঠের বাইরে আছেন। তারওপর সাম্প্রতিক সময়ে টাইগারদের বাজে ফর্ম। সব মিলিয়ে এবারের সফরটি মুশফিক-মুমিনুলদের কঠিন হবে বলা চলে।

বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ফজলে মাহমুদ রাব্বি, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, আবু জায়েদ রাহি, মাহমুদুল হাসান জয়, খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, নাঈম শেখ ও শরিফুল ইসলাম।

Tags: ক্রাইস্টচার্চ টেস্টনিউজিল্যান্ডবাংলাদেশ দলভিডিও বার্তামেহেদি হাসান মিরাজলিড স্পোর্টস
Previous Post

খোদ যুক্তরাষ্ট্রেই মানবাধিকারের চরম লঙ্ঘন হয়: তথ্যমন্ত্রী

Next Post

ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেল ভারতে

Next Post
চুরির ঘড়ি উদ্ধার, মারাদোনার স্মৃতি স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যারাডোনার চুরি যাওয়া ঘড়ি পাওয়া গেল ভারতে

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলকে সমশক্তির মানছে ভারত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT