চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিএসসিতে উন্মুক্ত হবে ‘শান’র ট্রেলার, থাকবেন সিয়াম-পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:16 অপরাহ্ন 09, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
দুটি মানুষ বাইকে চড়ে শহরের রাস্তায় চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে আসছে বহুল প্রতীক্ষিত ‘শান’ সিনেমার ট্রেলার। শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে উন্মুক্ত হবে এম রাহিম পরিচালিত অ্যাকশন, থ্রিলার, সাসপেন্সে ভরপুর ‘শান’ এর ট্রেলার। এই আয়োজনে উপস্থিত থাকবেন সিয়াম-পূজা।

পরিচালক এম রাহিম চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শকদের জন্যই এই সিনেমা। সেজন্য টিএসসি-তে দর্শকদের সঙ্গে নিয়ে ট্রেলার উন্মুক্ত করতে চাই। তাছাড়া শান আনুধিক সিনেমা। আমরা এই জেনারেশনকে সঙ্গে নিয়ে শানকে সবার কাছে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, ‘দীর্ঘদিনের শ্রম, আবেগ, অনুভূতি মিশে আছে এই সিনেমায়। এতদিন আমি লালন করেছি, এবার দর্শক উপভোগ করবেন।’

টিএসসি-তে ট্রেলার উন্মুক্তের পাশাপাশি শুক্রবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউবেও পাওয়া যাবে ‘শান’র ট্রেলার। আগামী ৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘শান’। একজন সৎ, সাহসী পুলিশ অফিসার থেকে অনুপ্রাণিত হওয়ার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম। আরও আছেন পূজা, তাসকিন, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ।

গল্পের নামকরণ নিয়ে পরিচালক রাহিম বলেন, ভেঙেচুরে শান এর অর্থ দাঁড়ায় ‘ধার’। যে কিছুই পরোয়া না করে তীক্ষ্ণ ধার হয়ে সবকিছু থেকে বেরিয়ে যায়। নাটকীয়তা, তুমুল মারপিট, থ্রিলার, সাসপেন্সে ঠাসা এমন গল্প নিয়ে ‘শান’।

সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান, ওয়াহিদুর রহমান। গল্প সাজিয়েছেন আজাদ খান। সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন। ভারতীয় অ্যাকশন ডিরেক্টর, কোরিওগ্রাফার ও বলিউডের শিল্পীদের গান সবকিছু মিলিয়ে ইতোমধ্যে সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা গেছে।

Tags: অরুণা বিশ্বাসচম্পাট্রেলারডনতাসকিননাদের চৌধুরীপূজামিশা সওদাগরমুরাদ পারভেজলিড বিনোদনশানসিয়াম আহমেদহাসান ঈমাম
Previous Post

গ্যাবায় ছড়ি ঘোরাচ্ছে অজিরা

Next Post

রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

Next Post
পুলিশ ও সাংবাদিকরা প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

জেদ্দায় হিদাদা কোম্পানির সাথে শ্রম কাউন্সিলরের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় হিদাদা কোম্পানির সাথে শ্রম কাউন্সিলরের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT