চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে সাকিবকে নিয়ে সিনেমা করতে আগ্রহী সৃজিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:50 অপরাহ্ন 08, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
সাকিবের সঙ্গে সৃজিত মুখার্জি, সিনেমা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সর্বকালের সেরা নারী ক্রিকেটার মিতালি রাজের জীবন কাহিনী নিয়ে সৃজিত মুখার্জী নির্মাণ করেছেন হিন্দি সিনেমা ‘সাবাশ মিঠু’। তাপসী পান্নু অভিনীত ছবিটির শুটিং শেষ, আছে মুক্তির অপেক্ষায়। এবার এই নির্মাতার আগ্রহ বাংলাদেশের অন্যতম ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে সিনেমা নির্মাণের!

বুধবার বাংলাদেশ-পাকিস্তানের টেস্ট ম্যাচ চলাকালীন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে সৃজিত জানালেন তার ইচ্ছার কথা। এদিন প্রেসবক্সে গণমাধ্যমকর্মীদের সঙ্গে গল্প-আড্ডা দিয়েছেন সৃজিত, সঙ্গে ছিলেন স্ত্রী মিথিলা।

সাকিবকে নিয়ে কোনো ছবির বিষয়ে কথা চূড়ান্ত না হলেও নিজের ভাবনার কথা সৃজিত ভাগ করেছেন অকপটে। বললেন, ‘সাকিবকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই আছে। সাকিবকে নিয়ে এখনো কোনো সিনেমা হয়নি কেন, সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এত দিনে তো হুড়োহুড়ি লেগে যাবে, কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’

ছবি: সাজ্জাদ খান

কেন সাকিবকে নিয়ে আগ্রহী হলেন? সাংবাদিকদের এমন প্রশ্নে সৃজিত বলেন, ‘ক্রিকেট হলো টিম গেইম। সেখানে টিম হিসেবে বাংলাদেশ কিন্তু এতোটা স্ট্রং ছিলো না। সেই জায়গা থেকে সাকিব অলমোস্ট একাই একটা টিমকে এগিয়ে নিয়ে গেছেন। দাঁতে দাঁত চেপে একা একজন লড়াই করে যাচ্ছে, সাকিবের এই জিনিসটা আমাকে খুব এট্রাক্ট করে। ইনফেক্ট সাকিব শুধু একা নয়, তামিম, মাশরাফি- এরকম চার পাঁচজন মিলে বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে একটা অবস্থান এনে দিয়েছে, এটাওতো একটা দারুণ গল্প।’

কথা প্রসঙ্গে সৃজিত জানালেন, সাকিবের পাশাপাশি বাংলাদেশের দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও মাশরাফির জীবনী নিয়েও পড়াশোনা করছেন।

বিশেষ করে রকিবুল হাসানের মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে পাকিস্তান একাদশের হয়ে ঢাকা স্টেডিয়ামে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে রকিবুলের ব্যাটিং করতে নামার ইতিহাসটা খুব টানে সৃজিতকে। সেটি নিয়েও ছবি বানানোর ইচ্ছা আছে তার। জানিয়েছেন, রকিবুল হাসানের যে ঘটনা ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নামা, যে প্রতিবাদ, সে সময়ের পাকিস্তান দল আর মুক্তিযুদ্ধের সঙ্গে ক্রিকেটের যে সম্পর্ক, সে ঘটনা নিয়েও আমার খুবই ইচ্ছা সিনেমা বানানোর।

Tags: কলকাতাক্রিকেটভারতমাশরাফীমিতালি রাজলিড বিনোদনসাকিব আল হাসানসৃজিতসৃজিত মুখার্জীহিন্দি
Previous Post

১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের অন্যতম কারিগর শেখ মণি

Next Post

মেসিকে আত্মবিশ্বাস যোগাতে এমবাপের ‘আত্মত্যাগ’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিকে আত্মবিশ্বাস যোগাতে এমবাপের ‘আত্মত্যাগ’

ঢাকা মহানগর হাকিম আদালত ভবনের সামনে প্রতীকী স্থাপনা ও গাড়ি পার্কিং. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের ডিসিকে হাইকোর্টে তলব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT