চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা খলিল উল্লাহ চলে যাওয়ার সাত বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 07, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বয়স্ক ব্যক্তি গ্লাস পরা, প্রকৃতি পরিবেশে, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দা কাঁপিয়ে একসময় অভিনয় করতেন ‘মিয়ার ব্যাটা’ খ্যাত খলিল উল্লাহ খান। এই অভিনেতা চলে যাওয়ার সাত বছর পূর্ণ হলো মঙ্গলবার (৭ ডিসেম্বর)। ২০১৪ সালের এদিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রায় আটশ সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। বৈচিত্রময় নান্দনিক অভিনয়ের মধ্যে দিয়ে খলিল উল্লাহ খান বাংলা চলচ্চিত্রকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

সহজাত অভিনয় প্রতিভার গুণে এ দেশের চলচ্চিত্র দর্শকদের মন জয় করেছিলেন অভিনেতা খলিল। শহীদুল্লাহ কায়সারের ‘সংশপ্তক’ নাটকে মিয়ার ব্যাটা চরিত্রে অভিনয় করে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি।

খলিল অভিনয় জীবন শুরু করেছিলেন মঞ্চ নাটক দিয়ে। সিনেমার সফলতা তাকে ছুঁয়ে গিয়েছিলো। পাশাপাশি টেলিভিশন নাটকে অভিনয় করেও সফল হয়েছিলেন।

২০১২ সালে এই গুণী শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এ আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

সিনেমায় খলিলের যাত্রা শুরু হয়েছিলো নায়ক হিসেবে। নায়ক থেকে খলনায়ক হতে কম শিল্পীকেই হতে দেখা গিয়েছিলো এ দেশের সিনেমায়। যা খলিল করে দেখিয়েছিলেন। নায়ক হিসেবে প্রথম অভিনীত সিনেমার নাম- ‘সোনার কাজল’।

খলিল অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে- পুনম কি রাত, তানসেন, পাগলা রাজা, নদের চাঁদ, বেঈমান, ফকির মজনু শাহ, আলোর মিছিল, মেঘের পরে মেঘ, মিন্টু আমার নাম, এতোটুকু আশা, বিনি সুতার মালা, মধুমতি, কার বউ, ভাই ভাই, নবাব সিরাজ উদ দৌলা (রঙিন), মাটির পুতুল ইত্যাদি।

৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি অভিনয় করে গেছেন। অভিনয় জীবনে কখনও বিরতি নেননি। অভিনয় ছাড়া তিনি একটি মাত্র সিনেমা পরিচালনা করেছিলেন। তার পরিচালিত সিনেমাটির নাম- ‘ভাওয়াল সন্ন্যাসী’। একই সাথে দুটি সিনেমা প্রযোজনাও করেছিলেন খলিল। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতিও ছিলেন।

Tags: অভিনেতাখলনায়কতানসেননায়কবেঈমানমধুমতিমেঘের পরে মেঘলিড বিনোদন
Previous Post

সুশান্তকে যে কারণে মিস করছেন সারা!

Next Post

সু চি’র কারাদণ্ড দুই বছর কমলো

Next Post
অং সান সু চির ছবি, তিনি একজন মিয়ানমার নেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সু চি’র কারাদণ্ড দুই বছর কমলো

রণবীর কাপুরের গান বাজানোর জন্য ক্যাটরিনা কাইফের আপত্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনার বিয়েতে রণবীর কাপুরের গান বাজানো নিষেধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT