চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমেইলে পদত্যাগপত্র পাঠালেন মুরাদ হাসান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 07, ডিসেম্বর 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
মুরাদ হাসান বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও প্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর নির্দেশের পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে। নিয়ম অনুযায়ী এখন তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। 

প্রতিমন্ত্রীর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ইমেইল করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিজের পদত্যাগপত্র পাঠান মুরাদ হাসান।

তথ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, টাইপ করা পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তথ্য প্রতিমন্ত্রী পদত্যাগের কথা উল্লেখ করেছেন।

তথ্য প্রতিমন্ত্রী বর্তমানে চট্টগ্রামে আছেন বলে তার দপ্তরের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। আজ দপ্তরেও আসেননি তিনি।

সম্প্রতি সোস্যাল প্লাটফর্মে এক টকশোতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের মেয়ে জায়মা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যার প্রেক্ষিতে তার পদত্যাগ দাবি করেন নারী অধিকারকর্মীরা।

এরপর ঢাকা চলচ্চিত্রের এক নায়িকার সঙ্গে অডিও রেকর্ড ফাঁস হওয়ায় সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। প্রতিমন্ত্রী ডা. মুরাদের পদত্যাগের দাবি ওঠে নানান মহল থেকে।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিতর্কিত মন্তব্যের জেরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানিয়েছিলেন: সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের দেওয়া বক্তব্য তার ব্যক্তিগত মন্তব্য। এটি দল বা সরকারের নয়। এ ধরনের বক্তব্য তিনি কেন দিলেন, বিষয়টি নিয়ে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

এরপরই সোমবার রাতে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবারের মধ্যে তথ্য প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

Tags: পদত্যাগপত্র
Previous Post

ক্যাটরিনার বিয়েতে রণবীর কাপুরের গান বাজানো নিষেধ

Next Post

টিকার মিশ্রণে মিলবে বাড়তি সুরক্ষা

Next Post
তিনটি করোনাভাইরাস টিকা ভ্যাকসিনের বোতল ও স্নায়ু টিকা স্নায়ু বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকার মিশ্রণে মিলবে বাড়তি সুরক্ষা

দুটি ক্রিকেটার একে অপরের সাথে হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ রানে ইনিংস ঘোষণা পাকিস্তানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT