চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেইলের ‘বিদায়ী মঞ্চ’ হবে জ্যামাইকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার গেইল মাঠে প্রশিক্ষণরত, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে জানুয়ারিতে ৩ ম্যাচের ওয়ানডে ও এক টি-টুয়েন্টির সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে আয়ারল্যান্ড। ৮, ১১ ও ১৪ তারিখে হবে ওয়ানডেগুলো। টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১৬ জানুয়ারি। সিরিজের সব ম্যাচ জ্যামাইকার স্যাবাইনা পার্কে। ওই সিরিজ হতে পারে ক্রিস গেইলের আন্তর্জাতিক বিদায়ের মঞ্চ।

ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টি-টুয়েন্টিতে আলাদা রাখতে হতে পারে চোখ। ইউনিভার্স বস ক্রিস গেইলের জন্য ছোট ফরম্যাটের শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার সম্ভাবনা সেটি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সভাপতি রিকি স্কেরিট আগেই ইঙ্গিত দিয়েছিলেন। সব ঠিকঠাক থাকলে ঘরের মাঠ জ্যামাইকাতেই হবে ক্রিকেট থেকে গেইলের বিদায়ের মঞ্চ।

আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজে গেইল খেলবেন না। ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে চলতি ওয়ানডে সুপার লিগের জন্য তিনি বিবেচনায় নেই। টি-টুয়েন্টি ম্যাচটাতেই তার খেলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মাসের শেষদিকে সিডব্লিউআইর পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচনা হবে।

টি-টুয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়ার পর সেটিই গেইলের শেষ ম্যাচ ধরা হচ্ছিল। অবশ্য অবসরের ঘোষণা তিনি দেননি। বলেছেন, সিডব্লিউআই জ্যামাইকায় একবার আমার বাড়ির দর্শকদের সামনে খেলার সুযোগ দেবে আশাকরি। যাতে তাদের সবাইকে বলতে পারি- আরে বন্ধুরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ।

Tags: ওয়েস্ট ইন্ডিজগেইলজ্যামাইকালিড স্পোর্টস
Previous Post

অ্যাশেজে প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

Next Post

একজন অপদার্থ বাবা

Next Post
বাংলাদেশি পরিবার পিকনিকের জন্য খোলা মাঠে একত্রিত হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন অপদার্থ বাবা

সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে ক্যাটরিনার বিয়েতে থাকছেন না সালমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT