চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্বেষমূলক তথ্য প্রচার: ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 07, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভরত নারী ও শিশুদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে ব্যবহার করে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক তথ্য প্রচারের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাস করা কয়েকজন রোহিঙ্গা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুককে ব্যবহার করে নিগৃহীত এই সম্প্রদায়ের উপর চলা সহিংস আচরণকে বিস্তৃত আকারে ছড়িয়ে দেয়া হয়েছে। বছরের পর বছর ধরে সম্প্রদায়টির প্রতি ঘৃণা ও বিপজ্জনক বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন তারা।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনী ও বৌদ্ধ সম্প্রদায়ের সহিংস আক্রমণে প্রায় ১০ হাজার মুসলিম রোহিঙ্গাকে হত্যা করা হয়।

তবে এ অভিযোগের ব্যাপারে ফেসবুকের পরিচালক প্রতিষ্ঠান মেটা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায় নি।

ব্রিটেনের একটি আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের বরাতে বিবিসি ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গা সম্প্রদায়ের দায়ের মামলার বেশকিছু অভিযোগও তুলে ধরেছে প্রতিবেদনটিতে।

ফেসবুকের বিরুদ্ধে যেসব অভিযোগ
১. ফেসবুকের অ্যালগরিদম রোহিঙ্গা সম্প্রদায়টির বিরুদ্ধে ঘৃণা ছড়াতে কাজ করে।
২. প্রতিষ্ঠানটিতে মিয়ানমারের রাজনৈতিক সংকট বিষয়ে জ্ঞাত এমন পর্যবেক্ষক ও সত্য যাচাইকারী নিয়োগে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
৩. প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট পোস্ট বা একাউন্ট মুছে ফেলতে ব্যর্থ হয়েছে।
৪. দাতা সংস্থা কর্তৃক বারংবার সতর্ক করা হলেও এটি সময়মতো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের আইনজীবীরা ফেসবুকের বিরুদ্ধে অভিযোগে বলেন, রোহিঙ্গাদের জীবন নিয়ে তারা ব্যবসা করার ইচ্ছা পোষণ করেছে। তারা একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করেন অভিযোগপত্রে।

‘‘আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে লড়বো, যেমনটি ইহুদিদের সাথে করেছিল হিটলার’’- ২০১৩ সালে এ ধরনের বার্তার একটি ফেসবুক পোস্ট নিয়ে পরবর্তীতে রয়টার্স অনুসন্ধানী প্রতিবেদন করেছিল।

আরো একটি ফেসবুক পোস্টের বিষয়ে অভিযোগে বলা হয়েছে। যেটির ভাষা ছিল এমন যে, ‘ জ্বালানি ঢালো, আগুন জ্বালাও যাতে তারা আল্লাহর সাথে তাড়াতাড়িই দেখা করতে পারে।’

২০১৮ সালে জাতিসংঘ ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, বিদ্বেষধর্মী বার্তার প্রচারের প্রতিক্রিয়া জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি যথেষ্ট ধীর ও অকার্যকর।

মিয়ানমারে প্রায় ২০ মিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। দেশটিতে সংবাদ পাওয়া বা ছড়িয়ের দেওয়ার প্রধান মাধ্যম হিসেবে ভূমিকা রাখে সামাজিক মাধ্যমগুলো।

মিয়ানমারে গত কয়েক দশক ধরেই অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে নানান বৈষম্যমূলক ও সহিংস আচরণের শিকার হয়ে আসছে রোহিঙ্গা সম্প্রদায়।

Previous Post

রাষ্ট্র হিসেবে স্বীকৃতি অর্জনের পাঁচ দশক

Next Post

অ্যাশেজে প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

Next Post
অ্যান্ডারসন ইংল্যান্ড ক্রিকেটার, ভারতীয় ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাশেজে প্রথম টেস্টে নেই অ্যান্ডারসন

ক্রিকেটার গেইল মাঠে প্রশিক্ষণরত, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

গেইলের ‘বিদায়ী মঞ্চ’ হবে জ্যামাইকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT