চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবি গবেষণা সংসদের যাত্রা শুরু: আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক নীলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 06, ডিসেম্বর 2021
in শিক্ষা
A A
গবেষণা সংসদের নতুন সদস্যদের ছবি, বাংলাদেশে শিক্ষাবিষয়ক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রিসার্চ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ। বিশেষত স্নাতক শিক্ষার্থীদের মাঝে গবেষণাকে জনপ্রিয়, আকর্ষণীয় ও সহজ করা, সেই সাথে তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধকরণ, তাদের নিয়ে শিক্ষা-গবেষণা ও সৃজনশীলতামূলক বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

করোনা মহামারীর মাঝামাঝি সময়ে গত এক বছর ধরে নিজেদের মধ্যে কার্যক্রম পরিচালনা করলেও সম্প্রতি বিজয়ের মাসের শুরুতে (৪ ডিসেম্বর) ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে সংগঠনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম সহ সর্বোচ্চ প্রশাসন এবং সংগঠনটির মডারেটর, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. খালিদ হোসেন জুয়েল এর অনুমোদনক্রমে এতে প্রতিষ্ঠতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী মো. শাকিল আহমেদ খান এবং যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যবস্থাপনা বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নীলা।

গবেষণা সংসদের আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা  হলেন- সাব্বির আহমেদ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ (১৬-১৭), রুমানা আক্তার রুমা, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগ (১৬-১৭), সাফিয়া স্বর্ণা, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৭-১৮), মোঃ ফাহিম ফয়সাল, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ (১৭-১৮), মাহদী হাসান,আইন বিভাগ (১৭-১৮),সাদিয়া ইসলাম প্রিয়া, ফোকলোর স্টাডিজ বিভাগ (১৭-১৮), ইজাজ মাহমুদ অনিক, অর্থনীতি বিভাগ (১৮-১৯) এবং সানোয়ার হোসেন, বাংলা বিভাগ (১৮-১৯)।

বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম গবেষণা সংসদ প্রতিষ্ঠিত হয়। পরে জগন্নাথ, রাজশাহী,বিইউপি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও চবি গবেষণা সংসদের ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয়েও গবেষণা সংসদ যাত্রা শুরু করলো।

এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্লাটফর্ম, যেটি মূলত শিক্ষার্থীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করতে ও গবেষণামুখী উদ্যোগে সহযোগিতা করবে।

Tags: ইসলামী বিশ্ববিদ্যালয়
Previous Post

ভিকি-ক্যাটরিনার বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের বডিগার্ড?

Next Post

ঢাকা সিএমএইচের সামনে ভাস্কর্য উদ্বোধন করেছেন সেনাপ্রধান

Next Post
ঢাকা সিএমএইচের সামনে সেনাপ্রধান ভাস্কর্য উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিএমএইচের সামনে ভাস্কর্য উদ্বোধন করেছেন সেনাপ্রধান

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ছবি সহ সাক্ষাৎকার দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT