চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাকশন অবতারে সিয়াম আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 06, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
সিয়াম আহমেদ অ্যাকশন সিনেমার পোস্টার, ড্রামা ও অ্যাকশন থিম. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুদিন ধরেই মুক্তির প্রহর গুনছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। গেল নভেম্বরের শুরুতেই এম রাহিম পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এসেছে। এবার এলো ‘শান’ এর একটি পোস্টার।

যেখানে একেবারে অ্যাকশন অবতারে সিয়াম আহমেদ। সোমবার সন্ধ্যায় নতুন এই পোস্টারটি শেয়ার করে সিয়াম লিখেছেন, ‘বাঘ দেখলে কেউ তালি দেয় না। বাঘ দেখলে ভাগে!’

কথা এবং পোস্টারে সিয়ামের লুকই বলে দিচ্ছে, পুরোপুরি অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে আসছেন সিয়াম। মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে।

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি সহ প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান। আজাদ খান বলেন, শানের মতো পুলিশ অ্যাকশন এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।

‘ফাগুণ হাওয়ায়’ ও ‘বিশ্বসুন্দরী’র পর ‘শান’ দিয়ে সিনেমা হলে আসছেন সিয়াম। তিনি জানান, ক্যারিয়ারে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি করলেন।

সিয়াম বলেন, করোনা পরবর্তী সেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি ছবি।

সিয়াম-পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

Tags: অরুণা বিশ্বাসঅ্যাকশনআরমান পারভেজ মুরাদচম্পাডনতাসকিননাদের চৌধুরীমিশা সওদাগরলিড বিনোদনশানসিয়ামহাসান ইমাম
Previous Post

চাঁদের বুকে রহস্যময় কুঁড়েঘরের সন্ধান

Next Post

ভিকি-ক্যাটরিনার বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের বডিগার্ড?

Next Post
বিবাহের অনুষ্ঠানে ভিকি-ক্যাটরিনা ও সালমানের বডিগার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকি-ক্যাটরিনার বিয়েতে নিরাপত্তার দায়িত্বে সালমানের বডিগার্ড?

গবেষণা সংসদের নতুন সদস্যদের ছবি, বাংলাদেশে শিক্ষাবিষয়ক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি গবেষণা সংসদের যাত্রা শুরু: আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক নীলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT