চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড জয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে কোহলির ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 06, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমিত ফলই এসেছে! মাত্র ৬৯ বলেই শেষ হয়ে গেছে দিনের খেলা। নির্ধারিত হয়ে গেছে ম্যাচ আর সিরিজের ফলও। মুম্বাই টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডকে রেকর্ড ৩৭২ রানের ব্যবধানে হারিয়েছে ভারত। উঠে এসেছে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

উড়ন্ত জয়ে দুই টেস্টের সিরিজে ১-০তে জিতল ভারত। প্রথম ম্যাচে হয়েছিল ড্র। সোমবারের জয়টি টেস্ট ইতিহাসে রানের দিক থেকে ভারতের সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড। আগে রেকর্ডটি ২০১৫ সালের, দিল্লি টেস্টে। সাউথ আফ্রিকাকে ৩৩৭ রানে হারিয়েছিল তারা।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন কিউইদের টপকে শীর্ষে ফিরেছে ভারত। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে কোহলির দল। ১২১ রেটিং পয়েন্টে দুইয়ে নিউজিল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও শীর্ষে উঠে এসেছে ভারত। ৭ ম্যাচে ৩ জয়, ২ ড্র এবং ১ পরিত্যক্ত ম্যাচের সুবাদে তাদের পয়েন্ট ৪২। ২ ম্যাচে জিতে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। এক ম্যাচ বেশি খেলে সমান পয়েন্টে থাকা পাকিস্তান তিনে, ৫ ম্যাচে ১৪ পয়েন্ট পাওয়া ইংল্যান্ড চারে, ৪ ম্যাচে ১২ পয়েন্টের ওয়েস্ট ইন্ডিজ পাঁচে ও ২ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ড ছয়ে অবস্থান করছে।

এদিন ৫ উইকেটে ১৪০ রানে দিন শুরু করে কিউইরা। আর মাত্র ২৭ রান যোগ করতে পারে। ১৬৭ রানে গুটিয়ে যায় সাড়ে পাঁচশর কাছের লক্ষ্য তাড়া করতে নেমে। জয়ন্ত যাদবের স্পিনের সামনে সকালটা বিষাদের হয় সফরকারীদের জন্য।

রাচিন রাভিন্দ্রের উইকেট নিয়ে জয়ন্ত উৎসব শুরু করেন। চেতেশ্বর পূজারার ক্যাচ বানান রাচিনকে। পরের ওভারেই কাইল জেমিসন ও টিম সাউদিকে শূন্য রানে ফেরার তিক্ত স্বাদ দেন। ১ রান করা উইলিয়াম সমারভিলকেও সাজঘরে পাঠান তিনি।

একপ্রান্ত আগলে রাখা হেনরি নিকোলসকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে ম্যাচের সমাপ্তি টানেন রবিচন্দ্রন অশ্বিন। জয়ন্ত ও অশ্বিন উভয়েই ৪টি করে উইকেট নিয়েছেন।

দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে ২১২ রান তোলা মায়াঙ্ক আগারওয়াল হয়েছেন ম্যাচসেরা। দুই টেস্টে ১৪ উইকেটের সঙ্গে ৭০ রান করে সিরিজসেরা অশ্বিন।

মুম্বাই টেস্ট এই পরিণতির দিকে যায় তৃতীয় দিনের শেষে। ভারতের প্রথম ইনিংসে করা ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড মাত্র ৬২ রানে গুটিয়ে যায়। স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের পর পাহাড়সম লক্ষ্যের চাপায় পড়ে কিউইরা। ৭ উইকেটে ২৭৫ রান তুলে কোহলি দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন। সফরকারীদের সামনে তাতে ৫৪০ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

প্রথম ইনিংসে ১০ উইকেট নেয়া আজাজ প্যাটেল দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট ঝুলিতে পুরেছেন। এই টেস্টে মোট ১৪ উইকেট তার নামের পাশে। দলীয় বিষাদে চাপা পড়ে থাকল কিউই স্পিনারের সেই আনন্দ।

Tags: কোহলিপ্যাটেলভারত-নিউজিল্যান্ড টেস্টলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

টাইমস স্কয়ারে কাটা হলো জন্মদিনের কেক, বাপ্পীর বিস্ময়!

Next Post

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে অব্যহতি

Next Post
বয়সী মুসলিম পুরুষের ছবি, পরনে পাঞ্জাবি ও টুপি, পেছনে সবুজ পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শিবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে অব্যহতি

বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের অর্জনে খুশি বিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT