চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীদের লাল কার্ড ও একটি পরিসংখ্যান

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:05 অপরাহ্ন 04, ডিসেম্বর 2021
in সম্পাদকীয়
A A
জনতা রাস্তায় প্রতিবাদে অংশগ্রহণ করে, হাতে লাল পতাকা তুলে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সড়কে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা ও নৈরাজ্য নতুন নয়। তবে সেই অব্যবস্থাপনার বিরুদ্ধে আবারও জেগে উঠেছে শিক্ষার্থীরা। এমনকি সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে তারা। শিক্ষার্থীদের এমন কর্মসূচির দিনে একটি পরিসংখ্যান প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে: ‘গত নভেম্বর মাসে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৪০৭ জন। গড়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটেছে ১২.৬৩টি এবং নিহত হয়েছে ১৩.৭৬ জন।’

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, ‘অক্টোবরের তুলনায় নভেম্বরে দুর্ঘটনা বেড়েছে ১৩.১৭শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ৪.৮৭ শতাংশ। গত অক্টোবর মাসে ৩৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছে। গড়ে প্রতিদিন ১১.১৬টি দুর্ঘটনা ঘটে এবং নিহত হয় ১৩.১২ জন।

নভেম্বর মাসে ১৫৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে ১৮৪ জন। এই হিসেবে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে মোটরসাইকেল দুর্ঘটনা বেড়েছে ৯.৭২ শতাংশ এবং প্রাণহানি বেড়েছে ১০.১৭ শতাংশ। দুর্ঘটনায় ১৮ থেকে ৬৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩৩৪ জন, অর্থাৎ ৮০.৮৭ শতাংশ।’

রোড সেফটি ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে জানায়, ‘ট্রাক ও মোটরসাইকেল দুর্ঘটনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ড্রাইভারদের বেপরোয়া গতিতে ট্রাক চালানো এবং অপ্রাপ্ত বয়স্ক ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে তারা নিজেরা দুর্ঘটনায় পতিত হচ্ছে এবং অন্যান্য যানবাহনকে আক্রান্ত করছে। পথচারী নিহতের মাত্রাও চরম উদ্বেগজনক পর্যায়ে লক্ষ্য করা যাচ্ছে। পথচারীরা যেমন সড়কে নিয়ম মেনে চলে না, তেমনই যানবাহনগুলোও বেপরোয়া গতিতে চলে। ফলে পথচারী নিহতের ঘটনা বাড়ছে।’ চট্টগ্রামেও শনিবার রেল দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। সেখানেও নিয়ম না মানার প্রবণতা লক্ষ্য করা গেছে।

সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানির হার উর্ধ্বমুখী হলেও অজানা কারণে এটা নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের তেমন কোনো উদ্যোগ লক্ষ্যণীয় নয়। ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ বাস্তবায়নে কর্তৃপক্ষের মধ্যে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। আমরা মনে করি, সড়ক পরিবহন খাতের নৈরাজ্য ও অব্যবস্থাপনার ফলে মূলত সড়ক দুর্ঘটনা ঘটছে। যে কারণে শনিবারের বিক্ষোভে লাল কার্ড দেখিয়ে সড়কে অব্যবস্থাপনা ও প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেছে শিক্ষার্থীরা। অবশ্য সরকারের তরফে নিরাপদ সড়কের দাবিকে একটি রাজনৈতিক দলের উস্কানি বলে মন্তব্য করা হয়েছে। এই মন্তব্য ও পাল্টা বক্তব্য অবশ্য রাজনৈতিক। আমরা সে বিষয়ে মন্তব্য না করলেও সড়কের বিশৃঙ্খলা ঠেকানোর মাধ্যমে প্রাণহানি শূন্যের কোটায় আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tags: নিরাপদ সড়কলাল কার্ডসড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
Previous Post

বীর মুক্তিযোদ্ধাকে বাদ দিয়ে রাজাকার নাতনিকে নৌকা দেয়ার অভিযোগ

Next Post

এক অর্জনে আরেক আক্ষেপ ভুলেছেন সুপ্তা

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটার মাঠে ব্যাট ও হেলমেট হাতে তুলে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এক অর্জনে আরেক আক্ষেপ ভুলেছেন সুপ্তা

বাংলাদেশ ক্রিকেট দল জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যাটেলের ইতিহাস গড়া দিনে ধরাশায়ী নিউজিল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT