চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের অপর নাম জীবন!

আল আমীন by আল আমীন
4:22 অপরাহ্ন 04, ডিসেম্বর 2021
in লাইফস্টাইল
A A
ব্যক্তি একটি মোবাইল ফোনে ফেসবুক অ্যাপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাসিত কোনো দ্বীপে জীবনযাপনের অনুসঙ্গ হিসেবে ফেসবুকও চেয়ে বসলেন বন্ধু। সান্ধ্য আড্ডায় এমন অনাকাঙ্ক্ষিত আবদারে তাকে সামান্যতমও বিব্রত মনে হলো না। বরং তখনও তার চমশার গ্লাসে ভেসে বেড়াচ্ছে ফেসবুকের নীল-সাদা স্ক্রিন। বাকিদেরও সহসাই ডুবতে দেখা গেল জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাল অথচ রঙিন স্রোতে।

নামে সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও আড্ডায় সামাজিকতা রক্ষায় এটি কতটা কার্যকর- এমন প্রশ্ন তোলাটা মোটেও অবান্তর নয় বলছেন তাত্ত্বিক কিশ্চিয়ান ফুকস।

আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে ফেসবুক। বিশ্বে অন্যান্য সামাজিক মাধ্যমের তুলনায় এর ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। এত এত মানুষ ফেসবুকের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন সঙ্গত কারণেই। এ যুগে ফেসবুকের জাদুকরী বলয়ে আটকা পড়াটা অতীব সাধারণ একটি ঘটনাই বটে। এটিই যেন হওয়ার ছিল। আমরা ক্ষতিকর জেনেও নির্দ্বিধায় এই অবস্থাকে মেনে নিচ্ছি অহরহ।

ফুকস বলছেন, ফেসবুক এর অন্যতম উদ্দেশ্য হচ্ছে ব্যবহারকারীর উপর নজরদারি চালানো। প্রশ্ন হতে পারে এতে তার লাভ কী?
জবাব হচ্ছে, ব্যবহারকারীর তথ্যাদি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মুনাফার প্রধান কাঁচামাল। ব্যবহারকারীর এসব তথ্যকে পুঁজি করে বিজ্ঞাপনদাতাসহ নানান ক্ষেত্র থেকে অর্থ উপার্জন করে ফেসবুক। অথচ ব্যবহারকারীরা বিনামূল্যে কিংবা নামমাত্র মূল্যে ফেসবুকের জন্য কনটেন্ট উৎপাদন করে চলে অবিরত। আলভিন টফলার এ কারণে ব্যবহারকারীকে একই সাথে প্রডিউসার ও কনজিউমার বলছেন৷ দুটো শব্দকে মিলিয়ে ব্যবহারকারীদের ‘প্রজিউমার’ নাম দিয়েছেন তিনি।

ফেসবুক ম্যাকানিজম এমনভাবে করা যে, এর প্রজিউমারগণ বারবার এটি ব্যবহার করতে চাইবেন৷ এতে করে তিনি যে প্লেজার বা স্বস্তি লাভ করেন এই বোধই তাকে ফেসবুকের উপর অতীব নির্ভরশীল করে তুলবে৷ এভাবে ফেসবুক দাসে পরিণত হোন এর ব্যবহারকারীরা, বলছেন ফুকস।

গবেষণায় দেখা যায়, তরুণদের মধ্যে ফেসবুক আসক্তি তুলনামূলকভাবে বেশি। গবেষকরা বলেন, ফেসবুকের উপর অতি নির্ভরতা ব্যবহারকারীর মধ্যে বাস্তব আর ভার্চুয়াল জগতের ব্যবধান ঘুচিয়ে দিতে পারে। ফেসবুকের জগতকে তারা বাস্তব জগত বলে মনে করতে থাকেন। এভাবে সামাজিকভাবে একত্রিত থাকার নামে দিনদিন অসামাজিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ। ফলে মানবিক সাহচর্যের পরিবর্তে এখন প্রয়োজন হচ্ছে ফেসবুকের। ফেসবুক ছাড়া জীবনকে ভাবা যাচ্ছে না! ভাবা যাবে কি?

Tags: ফেসবুক
Previous Post

সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড

Next Post

মহামারির দুই বছরে কুক দ্বীপে প্রথম করোনা শনাক্ত

Next Post
কুক দ্বীপের সুন্দর সমুদ্র সৈকত ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারির দুই বছরে কুক দ্বীপে প্রথম করোনা শনাক্ত

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধ নিয়ে বলিউডে ‘পিপ্পা’, বর্ধমানে চলছে শুটিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT