চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে সালমান পরিবারকে দাওয়াত করেননি ক্যাটরিনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 03, ডিসেম্বর 2021
in বিনোদন
A A
বিয়ের অনুষ্ঠানে সালমান পরিবারের সদস্যরা উপস্থিত, ক্যাটরিনা অনুপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে চর্চা থামছে না কিছুতেই। প্রতিদিনই বিয়ে নিয়ে নিত্যনতুন জল্পনা উঠে আসছে। তবে বিয়ের খবর নিয়ে মুখে কুলুপ তারকা জুটির। এবার জানা গেল ক্যাটরিনার চর্চিত প্রাক্তন প্রেমিক ও মেন্টর সালমান খানের পরিবারের কাউকে নাকি দাওয়াত করেননি ক্যাটরিনা!

এমন চাঞ্চল্যকর খবরই সংবাদমাধ্যমকে দিলেন সালমানের বোন অর্পিতা খান।

ক্যারিয়ারের শুরু থেকেই সালমানের নায়িকা হিসেবে দেখা মিলেছে ক্যাটরিনাকে। বক্স অফিসে তাদের শেষ ছবি ছিল ‘ভারত’। ইতিমধ্যেই ‘টাইগার’ সিরিজের নতুন ছবির শুটিংও সেরেছেন দুজনে। সালমানের সঙ্গে প্রেম সম্পর্ক ভাঙার পর রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন ক্যাটরিনা, তেমনটাই শোনা যায়। তবে সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। অবশেষে ভিকির সঙ্গে থিতু হতে চলেছেন ব্রিটিশ সুন্দরী। প্রেম সম্পর্ক না টিকলেও সালমান খানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ক্যাটরিনার, এমনকি সালমানের পুরো পরিবার স্নেহ করে তাকে। কিন্তু বৃহস্পতিবার অর্পিতা খানের বক্তব্য ঘিরে রীতিমত চাঞ্চল্য।

সালমানের ছোট বোন ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনও আমন্ত্রণ পাইনি’। খান পরিবারের এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘খান পরিবারকে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি। আলভিলা বা অর্পিতা (সালমানের দুই বোন) কেউই ক্যাটরিনার তরফে কোনও আমন্ত্রণ পাননি। তারা বিয়েতে থাকবে বলে যে খবর ঘোরাফেরা করছে, তা ভুয়া।’।

সেই সূত্র আরও জানান, ‘সালমান বরাবরই ক্যাটরিনা সম্পর্কে একটু বেশি প্রোটেক্টিভ, ক্যাটরিনাকে খুব স্নেহ করেন সালমান। অভিনেত্রীর আগাম জীবনের জন্য অবশ্যই সালমানের শুভেচ্ছা রয়েছে। বিয়ের পরই ফের টাইগার থ্রি-র শুটিং শুরু করবেন ক্যাটরিনা। দুজনেই খুব পেশাদার অভিনেতা, তাই সেই নিয়ে কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না’।

আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ের অনুষ্ঠান। বিয়ের তারিখ ৯ ডিসেম্বর। তার আগে থাকবে সংগীত, মেহেন্দি, হলদির মতো প্রাক-বিয়ের অনুষ্ঠান গুলি। বিয়েতে হাজির থাকবার কথা, রোহিত শেট্টি, করণ জোহর, বরুণ ধাওয়ান, নাতাশা দালালদের।

Tags: ক্যাটরিনাটাইগারপ্রেমবলিউডবিয়েভিকিসালমানসালমান খান
Previous Post

মুক্তি পেল ‘রাত জাগা পাখি’

Next Post

শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে কুয়েট বন্ধ ঘোষণা

Next Post
কুয়েটের প্রধান গেটের ভাঙচুরের ছবি, শিক্ষকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে কুয়েট বন্ধ ঘোষণা

নাটকের দৃশ্য যেখানে চারজন অভিনেতা মঞ্চে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবিবার ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর দুই শো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT