চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 02, ডিসেম্বর 2021
in জনপদ, টাঙ্গাইল
A A
কক্সবাজারের সাথে সারা দেশের রেল যোগাযোগের জন্য নতুন রেলপথের নির্মাণ কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। রাতে রেললাইনের উপর দিয়ে হেটে মাছ ধরতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দুই বন্ধু। এসময় সাথে থাকা আরেক বন্ধু আহত হয়েছে।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যান চালক বাদল (২৬), একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী দিন মজুর ছেলে মানিক (২৫)।

জানা গেছে, মধুপুর থেকে ৬ জন বিলে মাছ ধরতে আসে। এসময় তাদের মধ্যে চারজন রাতে রেললাইনের উপর দিয়ে হাটছিল। পরে পিছন থেকে একটি ট্রেন এসে বাদল ও মানিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে সাথে থাকা অন্যান্য বন্ধুরা মিলে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যায়।

নিহতদের সাথে থাকা চানু মিয়া জানান, রাতে বাদল ও মানিকসহ চারজন বিলের পাশের রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলাম। এ সময় পিছন থেকে ট্রেন এসে বাদল ও মানিককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে নিহতদের মরদেহ এলাকায় নিয়ে আসি।

মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বুধবার রাতেই দুইজনের মরদেহ বাড়ি নিয়ে আসেন সাথে থাকা অন্যরা। মানিকের ৮ দিনের সন্তানসহ স্ত্রী ও মা বাবা রয়েছেন। বৃহস্পতিবার নামাজে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন মরদেহ পাইনি। পরে জানতে পেরেছি ঘটনার পরই নিহতদের সাথে থাকা অন্যরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছে।

Tags: রেল দুর্ঘটনা
Previous Post

সৌদি আরবের রিয়াদে এইচএসসি পরীক্ষা শুরু

Next Post

করোনায় মৃত্যু ৩, শনাক্তের হার ১.২৪

Next Post
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ও স্বাস্থ্যবিধি অনুসরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ৩, শনাক্তের হার ১.২৪

বাংলাদেশের ক্রিকেটার নাঈম হাসান ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজার বাউন্সারে নড়বড়ে নাঈমের আপার কাট, বিস্মিত প্রিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT