চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে ‘সর্বোচ্চ’ সংখ্যক হলে ‘মিশন এক্সট্রিম’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 02, ডিসেম্বর 2021
in বিনোদন
A A

করোনাকালীন বিপর্যয় উতরে আবারও চাঙ্গা হচ্ছে সিনেমা হল। দর্শক মুখিয়ে আছে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেখার। শুক্রবার (৩ ডিসেম্বর) থেকে দেশ ও বিদেশে মহাসমারোহে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি।

‘মিশন এক্সট্রিম’ মুক্তির একদিন আগে ছবির পরিচালক ফয়সাল আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, শুক্রবার দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘মিশন এক্সট্রিম’। ছবিটি নিয়ে সারা দেশের হল মালিকরা বেশ আগ্রহী। আরো অনেক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রথম সপ্তাহে চেয়েছিলেন, কিন্তু আমরা ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি নিশ্চিত করেছি। দ্বিতীয় সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বাকি হলগুলোতেও ‘মিশন এক্সট্রিম’ চলবে।

ছবিটি নিয়ে হল মালিকদের এমন আগ্রহ দেখে উচ্ছ্বসিত এই নির্মাতা। জানালেন, আমরা সবাই মিলে নিজেদের সর্বোচ্চটা দিয়ে ‘মিশন এক্সট্রিম’ নির্মাণ করেছি। প্রচার প্রচারণাতেও কমতি রাখিনি। বাকিটা দর্শকদের উপর।

একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

Tags: আরিফিন শুভআরেফ সৈয়দইরেশ যাকেরএহসানুল রহমানদীপু ইমামফজলুর রহমান বাবুফয়সাল আহমেদমনোজ প্রামাণিকমাজনুন মিজানমিশন এক্সট্রিমরাইসুল ইসলাম আসাদরাশেদ মামুন অপুলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসানী সানোয়ারসুদীপ বিশ্বাস দীপ
Previous Post

স্বাগত ডিসেম্বর, উজ্জ্বল ইতিহাস

Next Post

নাটক সিনেমায় সুবর্ণার আলোচিত পাঁচ

Next Post
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক সিনেমায় সুবর্ণার আলোচিত পাঁচ

বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদের ছবি, পটভূমিতে বিভিন্ন রাজনৈতিক প্রতীক ও কর্মসূচি. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী বললেন, ‘মন চাইছে আত্মহত্যা করি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT