চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
6:36 অপরাহ্ন 27, নভেম্বর 2021
in জনপদ, টাঙ্গাইল
A A
তরুণ নেতা শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন, টাঙ্গাইলের জনসমাগমে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে নিরাপদ সড়ক ও গণপরিবহণে হাফ পাস ভাড়ার দাবিতে অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে১১ টার দিকে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ছাত্র ফেডারেশন জেলা শাখার আহবায়ক ও আজকের অবস্থান কর্মসূচির প্রধান সমন্বয়ক ফাতেমা রহমান বিথি জানান, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ও হাফপাস ভাড়ার দাবীতে অবস্থান কর্মসূচি চলাকালীন ছাত্রলীগের টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদের নেতৃত্বে একদল ছাত্রলীগকর্মী এসে ‘টাঙ্গাইলে কোন আন্দোলন হতে দিবো না’ বলে তারা আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করে।

নারী  শিক্ষার্থীদের গায়ে হাত দেয় এবং অশালীন মন্তব্য করতে থাকে। এক পর্যায়ে তাদের এই কর্মকান্ডের ভিডিও ধারণ করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাংচুর করে এবং ছবি ও ভিডিও ডিলিট করে দেয়।

সেসময় ছাত্রলীগের হামলায় টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের আজিজুল হক, আনিকা রহমান, প্রেমা সরকার, কাইফ সরকার, ইব্রাহিম জুনায়েদ, আহাদ ইসলাম, বিপ্লব রেজাসহ প্রায় ১০জন শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীদের উপর হামলায় সময় প্রশাসনের লোকজন উপস্থিত থাকলেও তারা নীরব ভূমিকা পালন করেছে । প্রশাসনের মদদ ও সহযোগিতাতেই ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর এই হামলা চালিয়েছে।

তিনি আরো বলেন, বর্তমানে ছাত্রলীগ শিক্ষার্থীদের সকল ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সরকারের প্রধান লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। বাংলাদেশ ছাত্রলীগকে ‘গণবিরোধী সংগঠন’ হিসেবে আখ্যা দিয়ে তাদের বর্জন করার আহ্বান জানান। সাথে সাধারণ শিক্ষার্থীদেরকে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে যেসকল ছাত্রলীগ নেতাকর্মী শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের শাস্তি দাবি করেন তিনি।

সে সময় হামলার বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

অন্যদিকে হামলার প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিকাল ৪ টার দিকে ঘন্টাব্যাপী মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ওই হামলার তীব্র নিন্দা ও শাস্তির দাবি জানান।

Previous Post

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

Next Post

পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে নির্বাচন ৫ জানুয়ারি

Next Post
বাংলাদেশ নির্বাচন বোর্ডের লোগো, নির্বাচনী প্রক্রিয়া ও ভোটের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে নির্বাচন ৫ জানুয়ারি

বাচ্চারা ও বৃদ্ধরা মাস্ক পরে স্বাস্থ্য সচেতনতা দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মহার বাড়াতে মাতৃত্বকালীন ছুটি বাড়াল চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT